ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ নিয়ে বড় সংকটে ফিফা, আরও ৪১ দেশের আপত্তি


বিশ্বকাপ নিয়ে বড় সংকটে ফিফা, আরও ৪১ দেশের আপত্তি

বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এবার এই বয়কটের তালিকায় যুক্ত হয়েছে আরও ৪১টি দেশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম বিবিসি ও দ্য অ্যাথলেটিকের সূত্রে নিশ্চিত করা হয়েছে।

যদিও উয়েফার সদস্য দেশগুলোর মতো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেনি, তবে মধ্য ও উত্তর আমেরিকান ফুটবল সংস্থার (কনকাকাফ) ৪১টি দেশ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে

এক বিবৃতিতে কনকাকাফ জানিয়েছে, বৈঠকের সময় সদস্যরা প্রস্তাবটি নিয়ে যথাযথ প্রক্রিয়ার ঘাটতি, চাপিয়ে দেওয়া কৃত্রিমভাবে সংক্ষিপ্ত সময়সীমা এবং ফিফার সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্বারা যেকোনো পর্যালোচনার বা অনুমোদনের অযৌক্তিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

‘এছাড়াও ইতিহাসের সবচেয়ে লাভজনক ফিফা বিশ্বকাপের পর নতুন এবং বিদ্যমান ফিফা ফরোয়ার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের প্রয়োজনীয়তা মাথায় এনে প্রশ্ন তোলা হয়েছে।’

বিবৃতিতে এটি আরও বলেছে যে, এই আলোচনাটি আরও স্বচ্ছতা ও সঠিক শাসনের প্রয়োজনীয়তাকে পুনর্ব্যক্ত করেছে। এই সমস্ত কারণে কনকাকাফ এবং এর ৪১টি সদস্য সংস্থা... প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে ২ হাজার কোটি ডলার মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। উক্ত প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নালের নেতৃত্বে আছেন জশুয়া কুশনার, যিনি সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে আলোচনায় রয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

ফিফা সভাপতি ইনফান্তিনো সদস্যদেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন যে, পরিকল্পনাটি অনুমোদন পেলে ২০২৭-৩১ চক্রে ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলারে নেওয়া হবে। সেইসাথে এককালীন আরও ২ কোটি ডলার দেওয়ার প্রস্তাব রয়েছে সমর্থনকারী সদস্যদের। তবে প্রস্তাবটি পাস না হলে অনুদান দাঁড়াবে ১ কোটি ডলারে, অর্থাৎ প্রতিটি সদস্যদেশ ৩ কোটি ডলার কম পাবে।

ফিফার ২১১ সদস্যদেশের ভোটে আগামী ১৯ সেপ্টেম্বর এই প্রস্তাবের ভাগ্য নির্ধারণ হবে। অনুমোদনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং ফিফা কাউন্সিলের সমর্থন প্রয়োজন। তাই ইউরোপের পাশাপাশি অন্যান্য কনফেডারেশনগুলোর সমর্থন পাওয়া এখন উয়েফার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কনকাকাফের বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত তাদের আরও শক্তিশালী করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বনানীতে নিজ বসতঘর থেকে ইমরান হোসেন অনিক (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোর বেলা তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ইমরান হোসেন অনিক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, শুক্রবার ভোর ৫টার দিকে কড়াইল জামাইবাজার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়ার দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকে সিঙ্গেল দেখতেই পছন্দ করে সবাই’ পরীমনির মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


‘আমাকে সিঙ্গেল দেখতেই পছন্দ করে সবাই’ পরীমনির মন্তব্য

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তাঁর বিয়ে নিয়ে নতুন করে তৈরি হয় নানা জল্পনা। এবার ব্যক্তিজীবন, গ্রেপ্তারের অভিজ্ঞতা ও চলমান আইনি লড়াইসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। এ সময় তিনি নিজের ব্যক্তিগত জীবন, গ্রেপ্তারের অভিজ্ঞতা, চলমান মামলা এবং ভবিষ্যতে আবারও বিয়ের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিয়ে ও ব্যক্তিজীবন প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।’ এছাড়া গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গেও কথা বলেন পরীমনি। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জেল থেকে আসার পর এ বিষয়ে আমি একবারও কথা বলিনি। আমার শুধু মনে হয়েছে, সত্য একদিন ব্লাস্ট করে। আপনি যতই চাপা দিয়ে রাখেন, কোনো না কোনোভাবে তা বেরিয়ে আসে। যেমন কোনো অপরাধই নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না।’ গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, গ্রেপ্তারের সময় কোনো ওয়ারেন্ট ছিল না এবং এমনকি তাঁর বাসায় তল্লাশি চালানোর অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না। পরীমনি জানান, পরবর্তী সময়ে পুরো ঘটনার বিবরণ শোনার পর তাঁর মনে হয়েছে, অনেক কিছুই পরিকল্পিতভাবে করা হয়েছিল। তবে এ নিয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এই ছয় বছরে ধৈর্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যে কী পরিমাণ হ্যাপি, মনে হয়েছে যে আমার দুইটা পাখা হয়েছে, আমি অনেক রিলিফ হয়ে গেছি, মনে হয় ঘাড় থেকে সমস্ত বোঝা নেমে গেছে।’ আইনি প্রক্রিয়ার বিষয়ে নিজের আস্থার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি কখনো রাষ্ট্রকে চাপ দিইনি বা আহাজারি করিনি। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন সময় লাগুক, যত বছর হাজিরা দিতে হোক, আমি দেব। আমার বিশ্বাস, একদিন আদালত আমাকে নির্দোষ ঘোষণা করে সম্মান ফিরিয়ে দেবে।’ দেশে শিল্পীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন পরীমনি। তাঁর মতে, শুধু শিল্পী নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিল্পী, রিকশাচালক কিংবা অন্য যে কেউ—সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি ও হেনস্তা থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপির জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেন শেহজাদ পুনাওয়ালা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


বিজেপির জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেন শেহজাদ পুনাওয়ালা

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) টেলিভিশন বিতর্কের অন্যতম পরিচিত ও প্রভাবশালী মুখ শেহজাদ পুনাওয়ালা দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্ট বায়ো পরিবর্তন করার পর তার এই দলত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে। আপডেট করা বায়ো থেকে তিনি ‌‌‌‘বিজেপির জাতীয় মুখপাত্র’ পরিচয়টি পুরোপুরি মুছে ফেলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, সম্পূর্ণ ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে তিনি দল ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন। দল ত্যাগ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নিজের অনুরাগের কথা বায়োতে বজায় রেখেছেন এই তরুণ নেতা। নিজের নতুন বায়োতে তিনি লিখেছেন, ‘ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, লেখক: জিএসটি কি যাত্রা; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী।’ পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া তার পুরোনো সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করেছিলেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে সক্রিয় রাজনীতি থেকে তার সরে দাঁড়ানোর সময় এসে গেছে। পরবর্তীতে এই পদক্ষেপ তার সেই মন্তব্যেরই বাস্তব প্রতিফলন ঘটাল। শেহজাদ পুনাওয়ালার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের হাত ধরে। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সংবাদ শিরোনামে আসেন। সে সময় তিনি দাবি করেছিলেন, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে বসানোর জন্য নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি ও পক্ষপাতিত্ব করা হয়েছিল। ওই বিতর্কের পর তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তার বাগ্মিতা ও কৌশলগত অবস্থানের কারণে দল তাকে জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়। শেহজাদ পুনাওয়ালা প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক তেহসিন পুনাওয়ালার ছোট ভাই। শেহজাদ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে টিভি বিতর্কে কংগ্রেস ও তার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ালে দুই ভাইয়ের সম্পর্কে প্রকাশ্যে টানাপোড়েন শুরু হয়। তেহসিন পুনাওয়ালা নিয়মিত টেলিভিশন টকশোতে কংগ্রেস সমর্থক ও নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচক হিসেবে অংশ নেন। বিপরীতমুখী রাজনৈতিক আদর্শে থাকা এই দুই ভাইকে প্রায়ই খবরের চ্যানেলগুলোতে সরাসরি বিতর্কে মুখোমুখি হতে, একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক বাণ বা কটাক্ষ ছুড়ে দিতে দেখা যেত। প্রতিবেদনে বলা হওয়া ‘ব্যক্তিগত কারণ’-এর বাইরে ঠিক কী কারণে এই আকস্মিক পদত্যাগ, সে বিষয়ে বিজেপি বা শেহজাদ পুনাওয়ালার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কারণ স্পষ্ট করা হয়নি। তবে এ নিয়ে খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণ, ৩৫ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:২০ পি.এম


বেলুচিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণ, ৩৫ শ্রমিকের মৃত্যু

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি পৃথক কয়লাখনিতে ঘটে যাওয়া বিস্ফোরণ ও ধসে ৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার নিকটে সোরাঞ্জ নামের একটি দুর্গম এলাকায় অবস্থিত খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হন। খনির মালিক কুরবান জোগেজাই জানিয়েছেন, ভূগর্ভে জমে থাকা মিথেন গ্যাসের জন্য এই বিস্ফোরণটি ঘটেছে। দুর্ঘটনার সময় খনির অভ্যন্তরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে কুরবান জোগেজাই বলেছিলেন, হতাহত শ্রমিকদের মধ্যে সবাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।

বৃহস্পতিবারের এই বিস্ফোরণের পর, বিধ্বস্ত খনিতে উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তানের প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) উদ্ধারকারী বাহিনীর এক সদস্য জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকদের খোঁজ পাওয়া না যাওয়া পর্যন্ত তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

একই দিনে, বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লাখনিতে বড় আকারের পাথরের স্তূপ ধসে পড়ে আরও এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পুলিশ নিশ্চিত করেছে।

জোড়া দুর্ঘটনার পর, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লাখনিগুলোতে সুরক্ষাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি জুলাই মাসের শুরুর দিকে সিন্ধের থাট্টা জেলায় অন্য একটি কয়লাখনি ধসে ৪ জন শ্রমিক নিহত ও ৫ জন গুরুতর আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%