০৩:৫১ পি.এম
মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কাশিপুর এলাকায় মধুমতী নদীতে একটি অজ্ঞাত তরুণীর লাশ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে দশটার দিকে নদীর তীরে স্থানীয় বাসিন্দারা একটি লাশ ভেসে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে, নিহত তরুণীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।
মহম্মদপুর থানার ওসি এম শামিম আহমেদ এ বিষয়ে জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমের মাধ্যমে নৌ পুলিশ ও পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া এবং তদন্তের স্বার্থে থানা পুলিশ তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে।
আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১
নৌ পুলিশ ও পিবিআই টিম লাশ উদ্ধার পরবর্তী কার্যক্রম শুরু করেছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন