ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

২০৩০ বিশ্বকাপে বাবার সতীর্থ হয়ে খেলতে চান রোনালদোর ছেলে


২০৩০ বিশ্বকাপে বাবার সতীর্থ হয়ে খেলতে চান রোনালদোর ছেলে

২০৩০ বিশ্বকাপে বাবার সতীর্থ হয়ে খেলতে চান ক্রিস্টিয়ানো জুনিয়র। ছবিটি এসেছে এক্স থেকে।

আজন্ম স্বপ্ন পূরণের লক্ষ্যে বর্তমানে বিশ্বকাপে মজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বর্তমানে বয়স ৪১, এবং ফলে অনেকেই মনে করছেন যে এটাই তাঁর সোনালি ট্রফি ছোঁয়ার শেষ সুযোগ।

তবে, ২০২৬ বিশ্বকাপ রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নাও হতে পারে। বরং, তিনি পরের বিশ্বকাপেও খেলতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন ‘সিআর সেভেন’।

আরও পড়ুন: বিশ্বকাপ ‘ফাইনাল কাণ্ডে’ আর্জেন্টাইন তারকা মলিনার শাস্তি কমল

বিশ্বকাপ ট্রফি জয়ের সঙ্গে আরও একটি স্বপ্ন পূরণের চেষ্টায় আছেন রোনালদো। তাঁর ইচ্ছা, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলের হয়ে খেলবেন। এই ইচ্ছার কথা তিনি সংবাদ মাধ্যমে অনেকবারই বলেছেন, যা একপেশে হয়।

ছেলেকে তো তিনি নিশ্চয়ই বলেছেন। না হলে ক্রিস্টিয়ানো জুনিয়র কি আর রোনালদোকে খেলা চালিয়ে যাওয়ার জন্য বলতেন! এক্ষেত্রে, আসুন শুনি রোনালদোর নিজ মুখ থেকে কী বলা হচ্ছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জানিয়েছেন, ‘ক্রিস্টিয়ানো জুনিয়র সবসময় আমাকে বলে খেলা চালিয়ে যাও। যেন ২০৩০ বিশ্বকাপে আমরা সতীর্থ হতে পারি।’

বাবার স্বপ্নপূরণে সঠিক পথেই আছে ক্রিস্টিয়ানো জুনিয়রও। মাত্র ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, গতির সঙ্গে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে দুর্দান্ত। যদিও সে লেফট উইঙ্গার, তবুও ৬ ফুট ৩ ইঞ্চির উচ্চতার কারণে সে আক্রমণভাগের যেকোনো জায়গায় মানিয়ে নিতে সক্ষম।

এটা দিয়ে তার প্রমাণ হল ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জয়ী হওয়া তিনটি শিরোপা। এর মধ্যে ভ্লাতকো মাকোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোলও করেছে। অন্যদিকে, বাবার সৌদি প্রো লিগে আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোলও করেছে। সেই সঙ্গে তার রয়েছে ১৫টি অ্যাসিস্টও। সম্প্রতি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে হ্যাটট্রিকসহ নিয়মিত গোল করেও চলেছে ক্রিস্টিয়ানো জুনিয়র।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

তার এই অসাধারণ পারফরম্যান্সের কারণেই সম্প্রতি সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল উইয়াম’ জানিয়েছে যে, রোনালদোর বড় ছেলে ২০২৬-২৭ মৌসুমে মূল দলের অনুশীলনে যুক্ত হতে পারে আল নাসর। যদি খবরটি সত্যি হয়, তাহলে হয়তো ছেলের সঙ্গে নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সিউউউ’ তার হাতছোঁয়া দূরত্বেই থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানের নতুন তিন জাত উদ্ভাবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ধানের নতুন তিন জাত উদ্ভাবন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বাস্তবায়নাধীন ‘নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্প দেশের ধান গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

প্রকল্পের আওতায় ইতোমধ্যে ব্রি ধান-১১৬, ব্রি ধান-১১৭ ও ব্রি হাইব্রিড ধান-১০ এই তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন ও অবমুক্ত করা হয়েছে। এই তিনটি জাত বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ত ও জলাবদ্ধ এলাকায় ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৭ জুন) গাজীপুরে ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ২০২৫-২৬ এবং কর্মপরিকল্পনা ২০২৬-২৭’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

কর্মশালায় জানানো হয়, চলতি অর্থবছরে প্রকল্পের আওতায় নতুন করে ১০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি গ্রামগুলোতে প্রদর্শনী প্লট, কৃষক প্রশিক্ষণ, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার এবং গবেষক-কৃষকের সরাসরি সংযোগ জোরদারের মাধ্যমে প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম আরো শক্তিশালী করা হয়েছে। আউশ, আমন ও বোরো মৌসুমে স্থাপিত রাইস গার্ডেন কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. রাশিদা ফেরদৌস প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলএসটিডি প্রকল্পের মাধ্যমে অর্জিত গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণের ফলে ধানের উৎপাদনশীলতা ও কৃষকের লাভ বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষিনীতি প্রণয়নেও এ প্রকল্পের অর্জন কার্যকর ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ব্রি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) আফসারী খানম বলেন, স্থানীয় পরিবেশভিত্তিক গবেষণা, স্থানীয় জার্মপ্লাজম সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্পটি ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের লক্ষ্য সফলভাবে বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনায় প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং সময়মতো বাস্তবায়নের কৌশল নিয়ে মতবিনিময় করেন বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

তিনি জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় ইতোমধ্যে তিনটি নতুন ধানের জাত ব্রি ধান-১১৬, ব্রি ধান-১১৭ এবং ব্রি হাইব্রিড ধান-১০ উদ্ভাবন ও অবমুক্ত করা হয়েছে। এই জাতগুলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ত এবং জলাবদ্ধ জমিতে ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৯জন মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৯জন মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতভর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, বেলপুকুর ও পবা থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার রাকিবুল ইসলাম (৩২), বোয়ালিয়া থানার মেহেদী হাসান মুন্না (২৮), রাকিবুল ইসলাম রাহাত (২৪), মতিহার থানার শিমুল (২১), বোয়ালিয়া থানার রিফাত হোসেন পরশ (১৯), শাহমখদুম থানার জমসের (৫৫), বেলপুকুর থানার রফিকুল ইসলাম (৫৫) ও লিটন আলী (২৮) এবং পবা থানার সম্রাট (৪১)।

শনিবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে।

এছাড়াও গ্রেফতার রাকিবুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা, দুটি পেনাল কোড মামলা এবং একটি অস্ত্র আইনের মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক সংস্কার বিলম্বে চরম দুর্ভোগ মনোহরগঞ্জবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


সড়ক সংস্কার বিলম্বে চরম দুর্ভোগ মনোহরগঞ্জবাসীর

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর উত্তরপাড়ায় একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ফেলে চলে যাওয়ার কারণে তিন বছরেও তা শেষ হয়নি। ফলে ভাঙাচোরা সড়কে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিনয়ঘর জয়নাল মেম্বার বাড়ির পুল থেকে মানিকমুড়া সড়ক পর্যন্ত সরকারি সড়কটি সংস্কারের জন্য তিন বছর আগে ‘শরীয়তপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে কাজ শুরু করে। তবে কাজের শুরুতেই সড়কের কিছু অংশে দুই পাশে বক্স কাটিং করে প্রতিষ্ঠানটি হঠাৎ কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ তিন বছর ধরে প্রকল্পটির কোন অগ্রগতি হয়নি।

ঠিকাদারের ফেলে রাখা বক্স কাটিংয়ের কারণে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সড়ক বেহালের কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়া মসজিদ ও মক্তবে যাতায়াতকারী শিশু এবং সাধারণ মানুষ, জরুরি রোগী এবং গর্ভবতী নারীদের চলাচলেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ২০২৪ সালের বন্যার পর থেকে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কটি কাদা-পানিতে ডুবে যায়। তিনি দ্রুত সড়কটি পুনরায় দরপত্রের আওতায় (রি-টেন্ডার) এনে নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শরীয়তপুর ট্রেডার্স’-এর কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমেলা হক ডিগ্রি কলেজে আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন অধ্যাপক আনিকা ফারজানা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


কমেলা হক ডিগ্রি কলেজে আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন অধ্যাপক আনিকা ফারজানা

কমেলা হক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিকা ফারজানা, দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে আন্তরিক বিদায় সংবর্ধনার সম্মান পেয়েছেন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা), যিনি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়নাল হক।

অনুষ্ঠানে বক্তাগণ জানান, সহকারী অধ্যাপক আনিকা ফারজানা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা এবং শিক্ষার মানোন্নয়নে অবদান কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, একজন আদর্শ শিক্ষক শুধুমাত্র পাঠদান করেন না, বরং তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আনিকা ফারজানা তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিশেষ অতিথি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের অর্জনের মধ্যেই প্রতিফলিত হয়। আনিকা ফারজানার কর্মনিষ্ঠা ও শিক্ষার প্রতি ভালোবাসা কলেজ পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরে কলেজ পরিবারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা আনিকা ফারজানার হাতে সম্মাননা স্মারক, ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের কর্মজীবনের সমাপ্তিতে প্রিয় শিক্ষিকাকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানায় কমেলা হক ডিগ্রি কলেজ পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%