ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে শিল্প-সংস্কৃতি ও গণতন্ত্র ধ্বংস হয়েছে: ডিএসসিসি প্রশাসক


১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে শিল্প-সংস্কৃতি ও গণতন্ত্র ধ্বংস হয়েছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ১৭ বছরের ফ্যাসিবাদের আমলে আমাদের শিল্প, সংস্কৃতি ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। গণতন্ত্রকে আমরা বারবার হোঁচট খাওয়ার কারণে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। বর্তমানে যুব সমাজ শিল্প-সংস্কৃতি ছেড়ে মাদকের পেছনে ছুটছে। যদি দেশকে মাদক থেকে মুক্ত করতে হয়, তবে সংস্কৃতির শক্তিতে এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘অনুরাগ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, এক সময় আমাদের চলচ্চিত্রের স্বর্ণালী যুগ ছিল। কিন্তু আজ সেই সেসব ইতিহাস অতীত হয়ে গেছে। যারা পাগলের মতো সংস্কৃতিকে ভালোবাসবে, তারাই সংস্কৃতিকে এগিয়ে নিতে পারবে। কিন্তু আজ সেই প্রজন্ম হারিয়ে গেছে। তরুণরা জেগে উঠলেই দেশের ও সংস্কৃতির রক্ষা হবে। দেশের ও গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব তরুণদের। যদি ভালো কাজ করতে না পারি, তবে জনগণের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। এ জন্য অপেক্ষা করতে হবে। ভিনদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলে না। জনগণ ভালোবাসে বলেই বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তারেক রহমান আজ ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করে চলেছেন।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

আব্দুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এনেছিলেন। পরবর্তীতে বাকশালি শাসন ব্যবস্থার পর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও দেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। যোগ্য বাবা-মায়ের যোগ্য ছেলে দেশ চালাচ্ছে। সকল সমস্যার সমাধান হবে। অতএব, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।

‘অনুরাগ’ সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তফা মতিহার।

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানটিতে দশ বিশিষ্টজনকে ‘অনুরাগ’ সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত

এর আগে, উত্তরীয় পরিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীয়মান ও তারকা শিল্পীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর আজাদ হোসেন (৩৪) নামে এক যুবদল নেতার মরদেহ ডোবার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এবং চোখের উপর আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোষবাগ গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসেছে এবং মরদেহটি উদ্ধার করে।

মরদেহ পাওয়া যুবদল নেতা আজাদ একই গ্রামের হানিফ মিয়ার বাড়ির মৃত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে আজাদ হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান। তার পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে, শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসছে। স্থানীয়রা এ বিষয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলেও অভিযোগ করেছেন।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেছেন, যুবদল নেতা আজাদ ব্যবসা করতেন। তার সংগে সঙ্গে তিনি যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তিনি পুলিশে আহ্বান জানাচ্ছেন, দ্রুত তার মৃত্যুর রহস্য উদঘাটন করা হোক এবং জড়িতদের শনাক্ত করে আইনগত জবাবদিহি করা হোক।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজাদ হোসেনের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং তার চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযোগের পর প্রমাণও মিলল, ঢাবির বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


অভিযোগের পর প্রমাণও মিলল, ঢাবির বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার অভিযুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে ঘটনার জন্য এক শিক্ষার্থীকে মারধর ও হুমকির অভিযোগে অভিযুক্ত সেই শিক্ষার্থীকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তার নামে বরাদ্দকৃত আবাসিক সিটটিও বাতিল করেছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিন নাগাদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল মাহফুজ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী। তিনি হলের যমুনা ব্লকের ৯০০৫ নম্বর কক্ষের (সি-২) আবাসিক ছাত্র ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের অতিথি কক্ষের সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে আবদুল্লাহ আল মাহফুজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শাহরিয়ার নীড় হলের যমুনা ব্লকের ৪০০৬ নম্বর কক্ষের (সি-২) আবাসিক শিক্ষার্থী।

উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটি ঘটনার সঙ্গে আবদুল্লাহ আল মাহফুজের সম্পৃক্ততার সত্যতা পেয়েছে, যা বিশ্ববিদ্যালয় তথা হলের শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করা হয়েছে।

এমতাবস্থায়, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৬ আগস্ট থেকে আগামী ৬ মাসের জন্য তাকে বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং যমুনা-৯০০৫ (সি-২) এর বরাদ্দকৃত সিটটি বাতিল করা হয়েছে।

এর আগে, ভুক্তভোগী শাহরিয়ার নীড় লিখিত অভিযোগে জানিয়েছিলেন, তিনি ওয়াশরুম ব্যবহার করতে গেলে মাহফুজ তাকে বাধা দিয়েছেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে শারীরিকভাবে মারধর করেন। অন্যদিকে, অভিযুক্ত মাহফুজ মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, নারী অতিথিরা ওয়াশরুমে থাকায় বাধা দেওয়ার কারণে দুজনের মধ্যে কেবল উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কি হয়েছিল। এই পরস্পরবিরোধী অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছিল হল প্রশাসনের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়: ট্রাম্প

রাজনীতির বিভিন্ন দিক নিয়ে মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজের এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলামেলা কথা বলেছেন। এই সাক্ষাৎকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, যেমন ইরান চুক্তি, মার্কিন মধ্যবর্তী নির্বাচন, চীন ও প্রযুক্তির আধিপত্য।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রসঙ্গে দাবি করেন যে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই।”

তেলের দামের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, “ইরানের ওপর নতুন কোনো হামলা না হলে পেট্রলের দাম কমবে, আর হামলা হলেই কেবল দাম বাড়ার আশঙ্কা রয়েছে।” তিনি উল্লেখ করেন যে, ইরান নতুন কোনো সংঘাত বা হামলার মুখোমুখি হতে চায় না।

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্প বেশ আশাবাদী। তিনি নিশ্চিতভাবে জানান যে, প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় ক্ষেত্রেই রিপাবলিকান পার্টি জয়লাভ করবে। তবে মার্কিন নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তার কড়া সমালোচনা রয়েছে। বলেছেন, “দেশের নির্বাচন সবসময়ই গোলমেলে ও অব্যবস্থাপনাপূর্ণ, যা ২০২০ সালসহ বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে।”

ট্রাম্প মার্কিন অঙ্গরাজ্যগুলোর নির্বাচন পরিচালনার পদ্ধতির তুলনা তৃতীয় বিশ্বের দেশের সঙ্গে করেন। তিনি এ প্রেক্ষাপটে নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার ওপর ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

চীন ও প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান যে, “যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই চীন ছাড়িয়ে যেতে দেওয়া যাবে না।” তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্রিপ্টোকারেন্সির বাজারে মার্কিন আধিপত্য বজায় রাখার কথা বলেন। “আমি চাই না ক্রিপ্টো বিশ্বে চীন আধিপত্য বিস্তার করুক। আমি চাই না এআই এবং ক্রিপ্টোর ক্ষেত্রে চীন জয়ী হোক।”

এছাড়া তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সে সময় দুই নেতার বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর নির্মাণ করে দিচ্ছেন সালমান খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর নির্মাণ করে দিচ্ছেন সালমান খান

 

বলিউডের সুপারস্টার সালমান খান সম্প্রতি ভারতের আসামে ভয়াবহ একটি বন্যার কারণে হাজারো পরিবারের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কঠিন এই সময়ে বাস্তুহারা মানুষের জন্য তিনি প্রায় ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করে দিতে যাচ্ছেন। এই উদ্যোগ সফল করতে তিনি ইতোমধ্যে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সঙ্গে হাত মিলিয়েছেন।

সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ এর আগেও বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের কাছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছে। এবার, ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ওপর জোর দেওয়া হচ্ছে। আসামে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়ে বর্তমানে গৃহহারা পরিবারগুলোর জন্য ঘর নির্মাণ করা হচ্ছে।

মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে এখন পর্যন্ত প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুনর্বাসনের বিষয়টি শুরু থেকেই ত্রাণ পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। তবে সালমান খান যখন বলিউড তারকা রণদীপ হুদাকে ঘটনাস্থলে গিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দেখেন এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণকাজ করতে দেখেন, তখন তিনি এ উদ্যোগটি আরও দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে দুজনের মধ্যে এ বিষয়ে কথাবার্তা হয়।

খবর অনুযায়ী, রণদীপ সালমানকে জানান যে গ্লোবাল শিখসের ত্রাণ কার্যক্রমে ৭০ জন একসঙ্গে কাজ করছেন এবং তিনি এও জানান, এই মুহূর্তে তাদের কী প্রয়োজন। গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং সালমানকে জানান, তারা বাঁশ ও টিনের ছাদ দিয়ে আধা স্থায়ী ঘর নির্মাণের পরিকল্পনা করছেন, যা বন্যা থেকে নিরাপদ থাকবে। প্রতিটি ঘর নির্মাণে ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হবে। এরপরই সালমান ঐ সংস্থার সঙ্গে যুক্ত হন এবং যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।

ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে অমরপ্রীত সিং মিড-ডে–কে বলেছেন, ‘কয়েক দিন আগে সালমান খান আমাদের সঙ্গে কথা বলেছিলেন, আর উনি চিন্তা করতে বারণ করেছেন। এই মুহূর্তে শিবসাগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর এর কেন্দ্র নেপালি খুটি। নির্মাণের প্রথম ধাপে ২২০টি ঘরের কাজ শেষ হয়েছে এবং আমরা সেগুলো প্রতিটি পরিবারের মধ্যে হস্তান্তর করছি। আমরা প্রতিদিন ৮ থেকে ১০টি ঘর নির্মাণ করতে পারি।’

অন্যদিকে রণদীপ হুদাও ধারাবাহিকভাবে ত্রাণকাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি শিবসাগর রেলস্টেশন। আশপাশের এলাকা থেকে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখানে এসে আশ্রয় নিয়েছে। তাই আমরা খাবার রান্না করছি, তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং সাত দিন ধরে প্রতিদিনই এই কাজ করছি। মানবতাই সবার আগে। আমি বহু বছর ধরে গ্লোবাল শিখস নামের এই দলের সঙ্গে কাজ করছি। তারা তৃণমূল পর্যায়ে যে কাজ করেছে, তা সত্যিই অসাধারণ। আমি সবাইকে অনুরোধ করব, নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। শুধু এখানে নয়, যেখানেই কোনো সমস্যা হোক না কেন। মানুষ হিসেবে মানুষের সাহায্য করা আমাদের দায়িত্ব। আর সে কারণেই আমরা এখানে আছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%