০৬:৩৭ পি.এম
সিলেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার ৪৬ জনের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদকসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িতরা। এছাড়া ম্যাজিস্ট্রেটের দেওয়া সাজা অনুযায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায়ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীবরদীতে খালে ভাসা ড্রামে মিলল নারীর মরদেহ, শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন
অভিযান চলাকালে ৯০টি নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৩৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও কথিত প্রেমিকা পলাতক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন