প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছে সরকার, এমনটি জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি উল্লেখ করেন, প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি নারীদের ঋণপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধিত্বের ক্ষেত্রে জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) বিকালে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। বৈঠকে সংগঠনের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বাণিজ্যমন্ত্রী জানান, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু হলে নারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) এবং রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) এর মতো প্রয়োজনীয় নথি অনলাইনে সংগ্রহ করতে পারবেন।
এসএমই খাতে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এ খাতের জন্য ঋণের পরিসর ৩০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই অর্থ ৬ শতাংশ সুদে বিতরণ করা হবে। নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করার জন্য এসএমই বোর্ড পুনর্গঠন এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।
বৈঠকে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে তথ্যের অভাব, আনুষ্ঠানিক নিবন্ধনের জটিলতা এবং জেলা পর্যায়ে সমন্বয়ের সীমাবদ্ধতা নিয়ে বিডব্লিউসিসিআই প্রতিনিধিরা আলোচনা করেন। এই বাধাগুলো দূর করতে তারা পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি, কেন্দ্রীয় কমপ্লায়েন্স ডেস্ক স্থাপন এবং নিয়মিত কেন্দ্র-জেলা সমন্বয় সভার প্রস্তাব দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন