ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী দীপুর আত্মহত্যা


সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী দীপুর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাহাপুর উত্তরপাড়ায় সোমবার (১৩ জুলাই) সকালে পারিবারিক কলহের কারণে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় নিহতের নাম মনোয়ার হোসেন দীপু (৩৬), তিনি মো. আলমগীর হোসেনের ছেলে। দীপু কসবা পৌর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক এবং সাবেক সহসভাপতি ছিলেন। স্থানীয় ও পুলিশের সূত্র জানিয়েছে, পারিবারিক কলহের কারণে দীপু ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলার মূল হোতা ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


নবীনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলার মূল হোতা ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মূল হোতা ডাকাতদল নেতা মো. শফিক ওরফে ‘শফিক ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১২ জুলাই) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ জুলাই) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনূবী। তিনি জানান, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র‌্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় চার সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। হামলায় তিনজন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত র‌্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। র‌্যাব জানায়, এ ঘটনায় ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা শফিক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব আরো জানায়, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, জমি দখল, মাদক, ধর্ষণ, পর্নোগ্রাফিসহ ১৫টিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলারও তিনি একজন আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া সীমান্তে শতাধিক অসহায় পরিবারের পাশে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


কুষ্টিয়া সীমান্তে শতাধিক অসহায় পরিবারের পাশে বিজিবি

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে কর্মহীন হয়ে পড়া জেলার সীমান্তবর্তী অসহায় ও নিম্নআয়ের ১শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, টানা বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকার বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ নিয়মিত কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়ে খাদ্যসংকটে পড়েছেন। এই ধরনের পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

যেখানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি। তিনি উপকারভোগী পরিবারের সদস্যদেরকে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা।

বিজিবি আরও জানায়, দেশের স্বাধীনতা এবং সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও এ বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তারা নিয়মিত পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার চিকিৎসা শেষে সুস্থতার পথে ইবরার টিপু, জানালেন স্ত্রী বিন্দু কণা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


ক্যানসার চিকিৎসা শেষে সুস্থতার পথে ইবরার টিপু, জানালেন স্ত্রী বিন্দু কণা

জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক ইবরার টিপুর শারীরিক অবস্থার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়েছেন তার স্ত্রী বিন্দু কণা। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ইবরার টিপু এখন সুস্থতার পথে রয়েছেন।

সম্প্রতি ইবরার টিপুর একটি ফেসবুক ভিডিও প্রকাশিত হলে তার শারীরিক পরিবর্তন দেখে ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে সোমবার তার স্বামী ইবরার টিপুর ফেসবুক আইডি থেকে লাইভ এসে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য দেন বিন্দু কণা।

লাইভে তিনি বলেন, এটি ইবরার টিপুর প্রোফাইল। আমি বিন্দু কণা, ইবরার টিপুর স্ত্রী। ওর একটি বড় সার্জারি হয়েছে, তাই এখনো কথা বলতে তার কিছুটা সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ, ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠবে।

তিনি আরও জানান, ভিডিও প্রকাশের পর অসংখ্য মানুষ ফোন এবং বার্তার মাধ্যমে তার খবর নিয়েছেন। তবে, এই মুহূর্তে শারীরিক অবস্থার কারণে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত কথা বলার জন্য ইবরার টিপুর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি আশা প্রকাশ করেন।

বিন্দু কণা জানিয়েছেন, গত প্রায় দুই বছর ধরে ইবরার টিপু কিডনি ক্যানসারের সঙ্গে একটি কঠিন লড়াই চালিয়ে আসছিলেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সেখানকার কঠিন যাত্রা এখন শেষ হয়েছে এবং তিনি এখন সুস্থতার দিকে এগিয়ে চলেছেন। তিনি সকলকে দোয়া করতে বলেছেন যাতে ইবরার টিপু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

এতদিন বিষয়টি গোপন রাখার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, "আমরা আগে কাউকে জানাতে চাইনি। কারণ আমরা বুঝতে পারিনি যে এই লড়াই এত দীর্ঘ এবং কঠিন হবে। কিন্তু গতকালের ভিডিওর পর সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই জানতে চাইছিলেন কেন তিনি এত শুকিয়ে গেছেন। আসলে তিনি একটি বড় যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

সবশেষে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। সবাই দোয়া করবেন যাতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আগের সেই ইবরার টিপু হিসেবে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন।

স্ত্রীর এই বার্তার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ইবরার টিপুর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দামুড়হুদায় বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


দামুড়হুদায় বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে একটি সড়ক দুর্ঘটনায় সিয়াম (৪) নামের এক শিশুর প্রাণ হারিয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম ধান্যঘরা গ্রামের মো. পলাশের ছেলে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে ধান্যঘরা গ্রামে ফিরে যাচ্ছিল। যখন তারা বাড়ির সামনে ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছায়, তখন সিয়াম রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী রেখা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হাসপাতালের পথে তার মৃত্যু ঘটে।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেখা পরিবহনের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবহনটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%