১২:০৯ পি.এম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেটে পাশের হার কমেছে। তবে, জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে। এই বছরে শিক্ষাবোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এবারের পাস করা ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবারের পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।
২০২৫ সালে সিলেটে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। ওই বছরে জিপিএ ৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এরপর ২০২৪ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৫ হাজার ৪৭১ জন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। সিলেট জেলা বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে, আর সর্বনিম্ন পাশের হার সুনামগঞ্জ জেলায় দেখা গেছে। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৭৯৮ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন আর ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।
আরও পড়ুন: রুয়েটে জঙ্গল থেকে সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন