০২:২৮ পি.এম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, এনসিপি ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে।
তিনি এই মন্তব্যটি বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে করেন।
আবু হানিফ লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অর্ন্তবর্তী সরকারের পৃষ্ঠাপোষকতায় কিংস পার্টি এনসিপি গড়ে ওঠে। তারা শুরুতে নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বলে। তবে সময়ের সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, তারা মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটি প্রক্সি সংগঠন।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনের পর ইরান আক্রমণের নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
তিনি আরও উল্লেখ করেন, এনসিপি এককভাবে নির্বাচনের কথা বলে ৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করে। পরবর্তীতে দেখা যায়, মাত্র ৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি। এটি প্রমাণ করে যে, নতুন বন্দোবস্তের নামে মানুষের সাথে প্রতারণা করে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টিখাত এই নতুন দলটি রাজনীতি শেখার আগে প্রতারণা শিখেছে।
সবশেষে, এই গণঅধিকার পরিষদ নেতা লিখেছেন, এনসিপি জুলাইকে কুক্ষিগত করে এবং গণঅভ্যুত্থানের অনেক অংশীজনকে মাইনাস করে। অথচ এই দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নয় বরং অন্যদের আরও নীতি গল্প শোনায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন