ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘রাস্তায় বেরোতে না পারেন, আমি সে ব্যবস্থা করব’, মমতাকে শুভেন্দুর হুমকি


‘রাস্তায় বেরোতে না পারেন, আমি সে ব্যবস্থা করব’, মমতাকে শুভেন্দুর হুমকি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের ফলে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মমতার উদ্দেশ্যে শুভেন্দুর ‘রাস্তায় বেরোতে পারবেন না’ মন্তব্যটি প্রকাশ্যে হুমকি ও রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তৃণমূল নেত্রীর কাছে অভিযোগ করা হয়েছে।

সোমবার, অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, যোগ্য হওয়া সত্ত্বেও অনেক নারী এই প্রকল্পের প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না। বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ ও হয়রানির অভিযোগও উঠেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী মমতাকে উদ্দেশ্য করে বলেন, ‘ফেসবুকেই থাকুন, আপনাকে আর রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় যাতে বেরোতে না পারেন, সে ব্যবস্থাও আমি করব।’

আরও পড়ুন: ভিসা বাতিলের দাবি তোলা এজেন্টকে হেনস্তার অভিযোগ, জামায়াতের আইনি নোটিশ দ্য অস্ট্রেলিয়ানকে

শুভেন্দুর এই বক্তব্যের কিছু ঘণ্টা পর, সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা দীর্ঘ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী কীভাবে একজন সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধান বিরোধী দলের নেত্রীর চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়ার কথা বলতে পারেন, সেটিই এখন প্রশ্ন।

মমতা আরও প্রশ্ন তোলেন, এমন বক্তব্য কি গৃহবন্দি করা, ভয় দেখানো নাকি রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত? তিনি বলেন, সংবিধানসম্মত গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিক কোথায় ও কীভাবে চলাফেরা করবেন, তা নির্ধারণের অধিকার কোনো রাজনৈতিক নেতার নেই।

তবে দুই নেতার এই বাগযুদ্ধের সূত্রপাত অন্নপূর্ণা যোজনা নিয়ে। মমতার সময়কার লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। প্রকল্পটির মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।

মমতার অভিযোগ, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হচ্ছে এবং যোগ্য অনেক নারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর পাল্টা জবাবে শুভেন্দু বলেন, তার সরকার সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে ধর্ম বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করে না।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসন ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে

শুভেন্দুর দাবি, এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লাখের বেশি মানুষের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৯ লাখ ২০ হাজার মুসলিম নারী রয়েছেন বলেও তিনি জানান। তার বক্তব্য, যারা যোগ্য, তাদের হিন্দু-মুসলমান কিংবা বিজেপি-তৃণমূল হিসেবে দেখা হচ্ছে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও তোলেন শুভেন্দু। তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বিভিন্ন শ্রেণির মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ক্ষেত্রে মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী ও পাহাড়ি নারীদের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

অন্যদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কাছে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়েছে বলে জানান শুভেন্দু। তার দাবি, অভিযোগের বড় অংশে যোগ্য না হয়েও পরিচিত ব্যক্তিরা প্রকল্পের সুবিধা নেওয়ার কথা বলা হয়েছে। আগামী ৩১ আগস্ট এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এখন দুই শিবিরের তীব্র বাগযুদ্ধে রূপ নিয়েছে। এর মধ্যেই সাবেক মুখ্যমন্ত্রীকে দেওয়া শুভেন্দুর মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

আরও পড়ুন: দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই, গণতন্ত্রের চর্চা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্র :

আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অহংকারহীন জনপ্রতিনিধি এমপি অ্যাড. শিমুল বিশ্বাস—সাধারণ মানুষের মতোই চলাফেরা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ এম


অহংকারহীন জনপ্রতিনিধি এমপি অ্যাড. শিমুল বিশ্বাস—সাধারণ মানুষের মতোই চলাফেরা

পাবনার গণমানুষের প্রিয় মুখ ও জনপ্রতিনিধি এমপি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস আবারও তার বিনয়ী ও সাধারণ জীবনযাপনের মাধ্যমে সবার নজর কাড়লেন। এত বড় একজন জাতীয় নেতা হয়েও তিনি বিলাসবহুল গাড়ির পরিবর্তে সাধারণ মানুষের মতোই “পাঠাও সার্ভিসে” চড়ে নিজের গন্তব্যে যাত্রা করেন।
সাম্প্রতিক সময়ে তার এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা যায়। অনেকেই বলেন, “এমন নেতা আজকাল খুব কমই দেখা যায়, যিনি ক্ষমতায় থেকেও অহংকারহীন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করেন।”
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সমস্যার কথা শোনার জন্য এমপি শিমুল বিশ্বাস সবসময়ই সহজ-সরল জীবনধারাকে গুরুত্ব দেন বলে জানা গেছে। তার এই ব্যতিক্রমী আচরণ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠছে।
স্থানীয়দের মতে, “জনপ্রতিনিধি মানেই শুধু ক্ষমতা নয়, বরং মানুষের পাশে থাকা—এটা তিনি কাজে প্রমাণ করে যাচ্ছেন।”
এমন মানবিক ও বিনয়ী আচরণের জন্য এমপি অ্যাড. শিমুল বিশ্বাসের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ভাসমান অবস্থায় ৮ জন উদ্ধার; নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৫ এম


বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ভাসমান অবস্থায় ৮ জন উদ্ধার; নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আট জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, পাঁচজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। ট্রলার মালিক সমিতি জানিয়েছে, নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এই দুর্ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলে নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিল এফবি বরকত ট্রলারটি। সোমবার বিকেলে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

পরে, ডুবে যাওয়া ট্রলারের নিকটবর্তী থাকা পাথরঘাটার অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসমান ট্রলারের কিছু অংশ দেখতে পান। এরপর তারা সাগরে ভাসতে থাকা আট জেলেকে উদ্ধার করেন এবং বিষয়টি ট্রলারের মালিকপক্ষকে জানান। নিখোঁজ পাঁচ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অন্য একটি ট্রলারের জেলেদের মাধ্যমে জানতে পেরেছেন। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাটউইক বিমানবন্দর সংলগ্ন কার পার্কিংয়ে আগুন, পুড়েছে ১৪০ গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৬ এম


গ্যাটউইক বিমানবন্দর সংলগ্ন কার পার্কিংয়ে আগুন, পুড়েছে ১৪০ গাড়ি

যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের নিকটবর্তী একটি ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত ১৪০টি গাড়ি পুড়ে গেছে। এই গাড়িগুলোর অধিকাংশই ছিল ছুটিতে যাওয়া যাত্রীদের।

শনিবার রাত ৯টার পর, গ্যাটউইক বিমানবন্দর থেকে প্রায় আট মাইল দূরে, ক্রোলির ক্যালডাইন বিজনেস পার্ক এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাতভর কাজ করে।

অগ্নিকাণ্ডের তীব্রতায় বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় ২ হাজার ১৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশিরভাগ এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও রবিবার সকাল পর্যন্ত প্রায় ৬০টি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

এ ঘটনায়, ছুটিতে যাওয়া বহু যাত্রী তাদের গাড়ির পরিণতি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। গ্রাহকদের অভিযোগ, ভ্যালেট পার্কিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্যাফায়ার পার্কিং’ তাদের পক্ষ থেকে যথাযথ তথ্য প্রদান করছে না এবং যোগাযোগও করা হচ্ছে না।

ভুক্তভোগী জর্জেস স্মিথ বলেন, "পার্কিং এলাকা ঘিরে রাখায় কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না। অধিকাংশ গাড়ি পুড়ে যাওয়ায় নিজের গাড়ির কী অবস্থা, তা শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।"

এদিকে, ‘স্যাফায়ার পার্কিং’ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাঝুঁকির কারণে পুলিশ ও ফায়ার সার্ভিস কাউকে ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর গাড়িগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে গ্রাহকদের বিস্তারিত তথ্য জানানো হবে।

গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনটি বিমানবন্দরের নিজস্ব কোনো পার্কিংয়ে লাগেনি। এটি ছিল তৃতীয় পক্ষের পরিচালিত একটি পার্কিং এলাকা। ক্ষতিগ্রস্ত বা উদ্বিগ্ন যাত্রীদের স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ এম


দেশের বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা হয়েছে, যা সোমবার (২৪ আগস্ট) ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকা হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারিত হয়েছে।

যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%