০৯:১১ পি.এম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব একেএম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহির উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ও সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশালের গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন কেনাবেচার অভিযোগ, থানায় জিডি
অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিনকে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, তাঁর কর্মকালীন দায়িত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য প্রত্যাশা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন