ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত


কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, অধ্যক্ষ হোসাইন আহমেদ, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোঃ নাসরুল্লাহ, প্রধান শিক্ষক রুস্তম আলী, কিরণ চন্দ্র হালদার, পবিত্র কুমার মিস্ত্রি, মোহাম্মদ মান্না মিয়া, বিজন হালদার, মোঃ হারুন-অর-রশিদ, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার ও সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার
বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো সামাজিক সচেতনতা তৈরির সবচেয়ে বড় মূলকেন্দ্র। আমাদের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ক্লাসে পাঠদানের পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় রাখার আহ্বান জানাচ্ছি।
পাশাপাশি, বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণ নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মুক্ত ও মাদকমুক্ত কাউখালী গড়তে প্রশাসন, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


কাউখালী উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনিসুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত আনিসুর রহমান উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের পূর্ব আমড়াজুরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দক্ষিণ বাজারে রেস্তোরাঁ/হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
তবে প্রাথমিক তথ্যে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার কিংবা আটক দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী বিস্তারিত জানানো হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রী ও পাকিস্তান হাইকমিশনারের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


স্বাস্থ্যমন্ত্রী ও পাকিস্তান হাইকমিশনারের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করা, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অঙ্গ প্রতিস্থাপন খাতে সহযোগিতার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানের কিডনি ও লিভার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার এবং গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

হাইকমিশনার জানান, গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী। এছাড়া, বাংলাদেশে পরবর্তী লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে কারিগরি সহায়তা প্রদান এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও প্রতিষ্ঠানটি দিয়েছে।

এছাড়া, চিকিৎসাসামগ্রী ও ওষুধের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ পাকিস্তানে টিকা ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বৃদ্ধি করতে পারে।

পাকistani উদ্যোক্তাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের জন্য সমাজসেবা কর্মকর্তাদের নতুন নির্দেশনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


ফ্যামিলি কার্ডের জন্য সমাজসেবা কর্মকর্তাদের নতুন নির্দেশনা প্রদান

সমাজসেবা অধিদপ্তর ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানোর জন্য প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশনা প্রদান করেছে।

২৭ সেপ্টেম্বর তারিখে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা উল্লেখ করা হয়।

চিঠিতে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।

সঠিক এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো ভাতার অর্থ পৌঁছানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো আবশ্যক।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর পূর্বে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।

এছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী, যদি কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা বা সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

স্পিকার আজ সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়টি তুলে ধরেন।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে দেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আগ্রহী হয়ে উঠবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ-মাংসের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ ও ‘মাছে-ভাতে বাঙ্গালি’ বাস্তবায়নে দেশের সকল আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর ধারাবাহিকতায় আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%