সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৪ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ক্লাবের ( সিওইউএমসি) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মহফুজ উদ্দিন মৃধাকে সহসভাপতি (ভিপি) এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক (জিএস) করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে জিয়াউল হককে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), মো. শরিফুল আলম বিজয়কে সাংগঠনিক সম্পাদক এবং রাফিন বিন হাইকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
এদিকে, একাডেমিক অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন শিশির আহমেদ সাইকাত এবং সাব-কো-অর্ডিনেটর শানজিদা হক। সদস্য হিসেবে রয়েছেন সামিরা নাসরিন জুহি, রাশাদুল ইসলাম ও রায়হান আহমেদ সিয়াম।
স্পোর্টস উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন আবু বক্কর সায়েম এবং সাব-কো-অর্ডিনেটর আবু সায়েদ। সদস্য হিসেবে রয়েছেন রিফাত হাসান, এ.কে.এম. নাতিক জুবায়ের ও মিনহাজুর তাসভি শোহান।
কালচারাল অ্যান্ড ডিবেটিং উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন নুপুর রানী দাস এবং সাব-কো-অর্ডিনেটর প্রিয়া রানী দেব। সদস্য হিসেবে রয়েছেন উমর ফারুক ইমন, লিলয় কুমার দাস ও মো. তাহমিদ শরীফ খান।
পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন শামশের তাবরিস চৌধুরী এবং সাব-কো-অর্ডিনেটর সোমিয়া মোস্তফা লিজা। সদস্য হিসেবে রয়েছেন মো. নাদিম আহমেদ, মো. আসরাফুল ইসলাম ও তামান্না আক্তার।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন তাসনুভা তাসনিম এবং সাব-কো-অর্ডিনেটর শ্রাবন্তী রানী দাস। সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম, আসমা আক্তার নিশি ও ওয়ালিদ মিয়া।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে ভিপি মহফুজ উদ্দিন মৃধা বলেন, “সহসভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য আনন্দের পাশাপাশি বড় দায়িত্বেরও বিষয়। গণিত ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। গণিতচর্চা, গবেষণা, প্রতিযোগিতা ও সৃজনশীলতার মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই।”
জিএস রায়হান চৌধুরী বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য আনন্দ ও সম্মানের। শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি এবং প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমের সুযোগ বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে গণিত ক্লাবকে আরও কার্যকর ও প্রাণবন্ত সংগঠনে পরিণত করতে চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার নকলায় সার বিক্রয় ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে ডিলারদের গোডাউন, স্টকরেজিস্টার ও সার বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলারের গোডাউন এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে, সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করেন। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্য আদায় কার হচ্ছে কিনা এবং কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সার ডিলারদের অধিকতর সচেতনত থাকার পরামর্শ প্রদান করেন ডিসি ফরিদা ইয়াসমিন।
এ সময় শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুল ইসলামসহ জেলা-উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত আছে। কৃষককে নিয়ম মেনে সার সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। যথাসময়ে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের স্টক ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। সার ব্যবস্থাপনায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে সার ডিলারদের নির্দেশনা প্রদানের পাশাপাশি কৃষকের কাছে সার বিক্রির রশিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খোকন, মধুপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম আকন্দ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, বিএনপি নেতা আবু সাঈদসহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নেতাকর্মীরা।
সভায় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি আজ পবিত্র ওমরাহ পালনের জন্য ঢাকা ত্যাগ করেছেন।
তিনি আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৭ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
চিফ হুইপ আগামী ২০ সেপ্টেম্বর ওমরাহ পালন শেষে দেশে ফিরে আসবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা নিয়ে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত নয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন রবীন্দ্র চত্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষটি ঘটে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুর হল উদ্বোধনের পর হলসংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকান বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনের অংশে অবস্থিত এসব দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৭ সালে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ওই এলাকায় প্রায় ১৫টি দোকান বরাদ্দ দেওয়া হয়। দোকান বরাদ্দের ক্ষেত্রে এক থেকে দুই লাখ টাকা করে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরবর্তীতে ২০২৪ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল চালু হলে হলটির সামনের এলাকায় আগে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের নামে বরাদ্দ থাকা কয়েকটি দোকান নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়। কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা চারটি দোকানের ওপর নিজেদের অধিকার দাবি করেন।
এ নিয়ে কয়েক দিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের একটি অংশ পরদিন তাঁদের হলের সামনে থাকা চারটি দোকানে তালা দেওয়ার বিষয়ে আলোচনা করেন। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্র চত্বরে অবস্থান নেন।
পরে কাজী নজরুল ইসলাম হলের একদল শিক্ষার্থী সেখানে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠি ও ইটপাটকেল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বলেন, ‘এখন পর্যন্ত নয়জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।’
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুছ ছাত্তার বলেন, কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের দোকানগুলোর মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল। গতকাল মধ্যরাতের দিকে শিক্ষার্থীরা দোকান দখলের জন্য সংগঠিত হচ্ছেন—এমন খবর পেয়ে উপাচার্যের নির্দেশে তিনি ঘটনাস্থলে যান।
তিনি বলেন, ‘সেখানে গিয়ে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর হলের কিছু শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে শোডাউন করে চলে গেছেন। অন্যদিকে, কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা হলে বৈঠক করে দোকান দখলের পরিকল্পনা করছিলেন।’
তিনি আরো বলেন, ‘গত সাত মাস ধরে হল সংসদ ও প্রভোস্টদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান হয়নি বলে শিক্ষার্থীরা দাবি করছেন। তাদের আশ্বস্ত করা হয়েছিল, সিন্ডিকেট সভা শেষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে। কিন্তু এর মধ্যেই দুই হলের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে চলে যান এবং উসকানিমূলক কর্মকাণ্ড শুরু হয়।’
সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘একপর্যায়ে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই হলের শিক্ষক, প্রক্টর, ওয়ার্ডেন ও নিরাপত্তাকর্মীদের নিয়ে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হয়। বর্তমানে উভয় পক্ষ নিজ নিজ হলে অবস্থান করছে। আলোচনার মাধ্যমে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই দুই হলের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করেছি। কিন্তু কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের সঙ্গে বসার আগেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে প্রক্টরসহ প্রশাসনের পুরো টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘বর্তমানে দুই পক্ষ নিজ নিজ হলে অবস্থান করছে। দুই হলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ