০৮:৩৫ এম
দেশের বাজারে সবশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম আরও কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার, ৯ জুন, মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।
গত ৬ জুন সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে স্বর্ণ ও রুপার দাম যথাক্রমে ৫ হাজার ৪৮২ টাকা এবং ৪০৮ টাকা কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, গত ২ জুন সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় তারা ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়। সেগুলোও কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।
এখন পর্যন্ত চলতি বছর দেশের বাজারে ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এতে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩৪ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার; যেখানে দাম ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
স্বর্ণের দাম কমানোর সঙ্গে সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ভরিতে ৪০৮ টাকা কমে ৫ হাজার ২৪৯ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
এ নিয়ে চলতি বছর ৪২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে এবং ২০ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার দাম বেড়ে গেছে এবং ৩ বার কমেছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন