০৫:১০ পি.এম
রাঙ্গামাটি, ২৮ আগস্ট, ২০২৬ : নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদারসহ পরিষদের সকল সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা-উপজেলা বিএনপিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ পরিষদের সদস্যরা রাঙামাটি জেলার প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড়ে পৌঁছালে কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয়রা তােেদর ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
পরে চেয়ারম্যান ও সদস্যদের গাড়িবহর শহরে প্রবেশ করলে মূল সড়কের বিভিন্নস্থানে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠন ও শুভাকাক্সক্ষীরা ফুল হাতে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স
পরে সড়ক পথে গাড়ি বহর নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানসহ সকলে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাতে মিলিত হন।
বিকেলে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জেলা পরিষদে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে দায়িত্বভার বুঝিয়ে দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার।
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিমসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে জেলা পরিষদের দায়িত্ব প্রদান করেছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। এই অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণেই আমি কাজ করে যাব।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে রাঙামাটির সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই হবে নবগঠিত পরিষদের প্রধান লক্ষ্য। নবগঠিত জেলা পরিষদকে সহযোগিতা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন