ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মুস্তাফা মনোয়ারকে দেখতে হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী


মুস্তাফা মনোয়ারকে দেখতে হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী

দেশের বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। নিউমোনিয়াজনিত জটিলতার কারণে তিনি রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সংস্কৃতিক্রমণের পক্ষ থেকে পাশে দাঁড়ানো হয়েছে। শিল্পীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার একটি চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুস্তাফা মনোয়ারকে দেখতে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা চিকিৎসকদের কাছ থেকে শিল্পীর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজও নেন।

আরও পড়ুন: পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করলে ব্যবস্থা নেয়া হবে: রিজভী

সাক্ষাৎ শেষে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পীর পরিবারের হাতে আরও একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যেসব গুণীজন অসামান্য অবদান রেখেছেন, তাদের যেকোনো সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব এবং অঙ্গীকার। তারা বরেণ্য এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনাও করেন।

গত সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)-এ চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরবর্তীতে সুস্থ হয়ে উঠলেও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণ আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবেশপত্রে ছবি জালিয়াতি: কর অঞ্চলে যোগ দিতে এসে গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


প্রবেশপত্রে ছবি জালিয়াতি: কর অঞ্চলে যোগ দিতে এসে গ্রেফতার ৩

কর অঞ্চল নোয়াখালীর নিয়োগ পরীক্ষায় প্রবেশপত্রে ছবি জালিয়াতি সন্দেহে আরও এক জালিয়াতকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (২২ জুন) সকালে এক নতুন দুই কর্মচারীকে জালিয়াতির কারণে চিহ্নিত করা হয়। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে, গত রোববার (২১ জুন) রাতের প্রথম দফায় দুইজনকে গ্রেফতার করা হয়েছিল।

সোমবার সকালে অফিস সহায়ক পদে যোগদান করতে আসা সুজনকে গ্রেফতার করে পুলিশে দেয়া হয়। সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার তৈয়ব উল্যাহর ছেলে (রোল: ১৬০০১৭৮৯)। তবে একই পদে আসা নোয়াখালীর হাতিয়া উপজেলার তারেক উদ্দিনের ছেলে রাশেদ উদ্দিন (রোল: ১৬০০৩৫৩১) পরিস্থিতি বুঝতে পেরে কার্যালয় থেকে পালিয়ে যান।

রোববার রাতে যাদের গ্রেফতার করা হয়েছিল, তারা হলেন: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপ্রাপ্ত সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের নাসফুর উল্যাহ হুমায়ুন (রোল: ১৫০০২৩১৯) এবং অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া হাতিয়ার গুল্যাখালীর বাসিন্দা কামাল উদ্দিন। কামাল উদ্দিনের বাবা মো. আনছারুল হক। তারা দুজনেই লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে প্রথম স্থান অর্জন করে চাকরিতে যোগদান করতে এসেছিলেন। গ্রেফতার হওয়া নাসফুর উল্যাহ হুমায়ুনের মামা নূরনবী আয়কর বিভাগেই কর্মরত আছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, অফিস সহায়ক পদে নিয়োগপত্র পাওয়া কামাল উদ্দিনের সঙ্গে মো. জুলফিকার আলী রায়হানের ১২ লাখ টাকার চুক্তি হয়। চুক্তির শর্ত মোতাবেক আল-আরাফাহ ইসলামী ব্যাংক হাতিয়া শাখা থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ঢাকার বনশ্রী শাখায় টাকা পরিশোধ করা হয়। কামালের পক্ষে আব্দুল হান্নান নামের এক যুবক লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

আয়কর দফতরের সূত্র জানায়, গত ১১ জুন কর অঞ্চল নোয়াখালীর অধীনে লিখিত ও ভাইভা পরীক্ষা শেষে ১৩ থেকে ২০তম গ্রেডে ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মেডিকেল রিপোর্ট ও প্রয়োজনীয় সনদসহ রোববার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে যোগদানের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী যখন তারা যোগদান করতে আসলে প্রথম স্থান অধিকার করা প্রার্থীদের দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেয়ার কথা স্বীকার করেন।

পরবর্তীতে সুধারাম মডেল থানা পুলিশ ও সিআইডিকে খবর দেয়া হলে তারা কর অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রক্সির বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে আটকরা সুধারাম মডেল থানা হেফাজতে রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ঢাকা ও চট্টগ্রামের একটি জালিয়াতি চক্রের সাথে ১২ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে তাদের চুক্তি হয়েছিল। চক্রটি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিয়ে থাকে। চাকরির আবেদন করার সময়ই তারা চুক্তি করা পরীক্ষার্থীর ছবি পরিবর্তন করে আবেদন করত, যাতে পরীক্ষার সময় কোনো অমিল ধরা না পড়ে। তবে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তি আর যোগদান করতে আসা ব্যক্তি এক না হওয়ায় চৌকস কর কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে হাতের লেখা যাচাই-বাছাই করতেই তারা অপরাধ স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়েতে খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি এমপি শাহাদাতের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


বিয়েতে খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি এমপি শাহাদাতের

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর হলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে মন্তব্য করেছেন।

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই আহ্বান জানান। শাহাদাত বলেন, ‘আমাদের এ বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। সাত দিন, আট দিন, দশ দিন, এক মাস আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নৃত্য করে এই গায়েহলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক।’

এ সময় তিনি বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানান ও অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি করেন।

শাহাদাত হোসেন বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’

তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজা নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


গাঁজা নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে গাঁজা সেবনের অভিযোগ নিয়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) রাতের এই ঘটনার স্থান ছিল বিদ্রোহী হলের ৬১৫ নম্বর কক্ষ। এই সংঘর্ষে জড়িয়ে পড়ে সিনিয়র ও জুনিয়র, এবং উভয়ই আহত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন। জানা গেছে, বিদ্রোহী হলের ৭১৪ নম্বর কক্ষে থাকতেন আইন ও বিচার বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হান্নান এবং দর্শন বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সিফাতুল সিয়াম মুগ্ধ। মুগ্ধের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে হল প্রশাসনকে জানান হান্নান। তবে অভিযোগের প্রেক্ষিতে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম কক্ষটি পরিদর্শন করলেও সেখানে কোনো আলামত পাওয়া যায়নি, এমনটাই জানা যায়। পরবর্তীতে হান্নান কক্ষে ফিরে অ্যাশট্রেটে গাঁজার অংশবিশেষ দেখতে পান বলে দাবি করেন। এই ঘটনার মধ্যেই দুজন শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হান্নান অভিযোগ করেছেন যে, মুগ্ধের প্রতি তিনি চড় মারেন। পরে রাতের বেলা ৬১৫ নম্বর কক্ষে খাবার খাওয়ার সময় মুগ্ধসহ কয়েকজন জুনিয়র শিক্ষার্থী হান্নানের ওপর হামলা চালান, বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আহত হান্নান জানিয়েছেন, রাতের বেলা ৬১৫ নম্বর কক্ষে হঠাৎ ৮ থেকে ১০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিদ্রোহী হলের হাউজ টিউটর ও দর্শন বিভাগের প্রভাষক খাইরুল ইসলামও আঘাতপ্রাপ্ত হয়েছেন। অপরদিকে, গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করে মুগ্ধ বলেছেন, প্রভোস্ট স্যারের উপস্থিতিতে তার রুম তল্লাশি করা হলে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি। এরপর তিনি রুম থেকে চলে যান। পরবর্তীতে রুমমেটের ডাকে কক্ষে গেলে তার অ্যাশট্রেটে গাঁজা রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং তার ওপর মারধর করা হয়। মুগ্ধের অভিযোগ, তখন হান্নান ভাই তার বুকে লাথি মারেন, গালে চড় দেন এবং ইচ্ছেমতো মারধর করেন। এরপর তিনি বিষয়টি সিনিয়র ও বন্ধুদের জানালে, পরে হাউজ টিউটরকে সঙ্গে নিয়ে তার কাছে গেলে তিনি উচ্চস্বরে কথা বলেন এবং মারধর শুরু করেন। এরপর এই ঘটনার হাতাহাতির ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, গ্রীষ্মকালীন ছুটি শেষে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন লেবার পার্টিকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীদের নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে অ্যান্ডি বার্নহ্যামের নাম উঠে এসেছে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও রয়েছে আলোচনায়।

দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির ভেতর এবং সাধারণ ভোটারদের মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। প্রায় দশ বছর ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। উত্তর ইংল্যান্ডে তার প্রভাবের কারণে অনেকেই তাকে ‘কিং অব দ্য নর্থ’ নামে অভিহিত করেন।

সম্প্রতি, তিনি পার্লামেন্টের একটি আসনে জয়লাভ করে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাকে উল্লেখযোগ্য সংখ্যক লেবার এমপির সমর্থন নিশ্চিত করতে হবে। বার্নহ্যাম অতীতে দুবার লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ২০১০ সালে এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে পরাজিত হন। এর আগে তিনি স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের ঘোষণার পর ওয়েস স্ট্রিটিংয়ের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে। লেবার সরকার ক্ষমতায় আসার পর তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি দীর্ঘ সময় ছায়া স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টসের সভাপতি এবং স্থানীয় কাউন্সিলর ছিলেন।

দলটির ভেতরে তিনি দক্ষ বক্তা ও নীতিনির্ধারক হিসেবে পরিচিত। জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসার জন্য অপেক্ষমাণ রোগীদের সংখ্যা কমাতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। তবে দলের মধ্যপন্থি ও ডানঘেঁষা অংশে জনপ্রিয় হলেও, কিছু সদস্য তার রাজনৈতিক অবস্থান নিয়ে সংরক্ষিত মনোভাব পোষণ করেন।

আলোচনায় অ্যাঞ্জেলা রায়নারও আছেন। ব্রিটিশ রাজনীতির অন্যতম পরিচিত নারী নেতা অ্যাঞ্জেলা রায়নারও সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন। সাধারণ পরিবার থেকে উঠে আসা রায়নারের রাজনৈতিক যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হলেও পরবর্তীতে তিনি শ্রমিক আন্দোলন ও ট্রেড ইউনিয়ন রাজনীতির মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেন।

একসময় কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করার সময় তিনি ইউনিসন ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হন, যা তার রাজনৈতিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আবাসন খাতে সংস্কার এবং ভাড়াটিয়াদের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশেষভাবে আলোচিত। তবে ২০২৫ সালে একটি সম্পত্তি ক্রয় সংক্রান্ত কর ইস্যুকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়ে তিনি পদত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%