ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ


ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের ক্ষেত্রে ইউএনডিপি-সহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে যৌথ অংশীদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: প্যারিসের গুলির ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ

তিনি ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে ইউএনডিপি আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন। ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের একটি অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।

ইউএনডিপি আবাসিক প্রতিনিধি জানান, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বৃদ্ধি করতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

স্টিভেন রড্রিগেজ আরও বলেন, "ইউএনডিপি বাংলাদেশের হয়ে এই দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এদেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সাথে একযোগে কাজ করতে চাই যেন আমাদের আগের সব অর্জনগুলো চলমান থাকে এবং তার উপর ভিত্তি করে নতুন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করা যায়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে।" সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, শিশুর বাবার বিচার দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা দুই হাজারের বেশি হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার কথা বলা হলেও, তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দুই হাজারের বেশি।

তিনি আরও জানান, অনেক লাশ গায়েব করা হয়েছে এবং পুড়িয়ে ফেলা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী ৭০৯ জন গুমের শিকার হয়েছেন। এর মধ্যে ১৫৫ জন ফিরে এসেছেন। তিনি আরও জানান, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিষয়ে ১ হাজার ৮৫০টি আবেদন জমা পড়েছিল।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত দিনে আমরা যারা গুম হয়েছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে।

অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে আমাদের স্বজনরা কীভাবে সময় কাটিয়েছেন, সেটি তারা ছাড়া কেউ বুঝবেন না।’

তিনি আরও বলেন, গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী ও সুমনের মায়ের মানসিক অবস্থা কেউ বুঝবেন না। আমার স্ত্রী-সন্তানদের কী অবস্থা হয়েছিল, সেটিও অন্য কেউ বোঝার কথা নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা মনে করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় এ ধরনের গুম-খুনের কোনো স্থান ছিল না।

ব্রিগেডিয়ার আযমীর মতো অনেকে ফিরে এলেও পরিবারের কাউকে পাননি।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বহু লাশ গায়েব করেছে এবং পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা মনে করি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রক্তে ভিজে যায় পাঞ্জাবি-পায়জামা’, স্বামীর বর্ণনায় উঠে এলো হৃদয়বিদারক চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


‘রক্তে ভিজে যায় পাঞ্জাবি-পায়জামা’, স্বামীর বর্ণনায় উঠে এলো হৃদয়বিদারক চিত্র

রাজধানীতে ছিনতাইকালে স্কুল শিক্ষিকা নিহতের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোশ্যালমিডিয়াতেও নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন। এ অবস্থায় তার স্বামীর বর্ণনায় উঠে এসেছে সেই মুহূর্তের হৃদয়বিদারক চিত্র। 

‎শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোসা. রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার দড়ি সোনাকানিয়া গ্রামের ময়েজ উদ্দিনের মেয়ে ও বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার স্বামী আবদুল মতিন বগুড়া নিউ মার্কেটের একজন কাপড়ের ব্যবসায়ী। তাদের রাইসা নামে নবম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে আছে।

জানা গেছে, চোখের চিকিৎসা করাতে শুক্রবার রাতে স্বামী আবদুল মতিনের সঙ্গে বাসে করে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা। পরদিন (শনিবার) ভোরে ঢাকায় নেমে রিকশায় ফার্মগেটের খামারবাড়ির ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মর্গের সামনে স্ত্রীর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দেন স্বামী আব্দুল মতিন। এ সময় তার পরনে ছিল সাদা পায়জামা। তাতে লেগে ছিল রক্তের ছোপ ছোপ দাগ। আশপাশে ছিলেন ৮-১০ জন স্বজন। 

আব্দুল মতিন বলেন, আমরা রিকশায় করে ফার্মগেটের খামারবাড়ির ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলাম। পথে সংসদের ১২ নম্বর বকুলতলার গেট পার হওয়ার পর একটি মোটরসাইকেল আমাদের রিকশার পাশে এসে চলতে শুরু করে। এমনকি দুবার রিকশার পাশে ঘষাও দেয়। তখন আমি প্রতিবাদ করি। এরপর রিকশাচালক গতি কমিয়ে দেন। আর সেই মুহূর্তেই পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী রনজিনার কাঁধে থাকা ব্যাগটি ধরে সজোরে টান দেয়। 

ছিনতাইকারী ব্যাগ নিয়ে খামারবাড়ির দিকে চলে যায় জানিয়ে তিনি আরও তিনি বলেন, হেঁচকা টানে রিকশা থেকে উল্টে সড়কে পড়ে যায় রনজিনা। মাথা পড়ে সড়কে। আমি সে সময় দ্রুত রিকশা থামিয়ে দৌড়ে গিয়ে তার মাথা কোলে তুলে নিই। দেখি সে রক্তাক্ত ও সংজ্ঞাহীন।

নিহত শিক্ষিকার স্বামী বলেন, ওর (রনজিনা) মাথার পেছন দিক থেকে রক্ত গড়িয়ে আমার পাঞ্জাবি ও পায়জামা ভিজে যায়। আমি পাঞ্জাবি খুলে রনজিনার মাথার পেছনে চেপে ধরি। এরপর কোলে তুলে ওই রিকশাতেই তাকে নিয়ে ছুটে যাই সোহরাওয়ার্দী হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রনজিনাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার এসআই জাহিদুল আলম রনজিনার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, রনজিনার মাথার পেছনে থেঁতলানো জখম রয়েছে। নাকেমুখেও ছিল রক্তের দাগ।

এসআই জাহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় শিক্ষিকার স্বামী বাদী হয়ে একটি মামলা করেছেন। জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। 

এরপর আজ দুপুরে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুল শিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ ব্রিফিং করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

রাজধানীতে ছিনতাইকালে স্কুল শিক্ষিকা নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ছিনতায়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ ব্রিফিং করবেন।

এর আগে, ‎শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন (৫৫)। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

সরকার ২৭ জন কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি ও পদায়ন রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যদার মাধ্যমে সম্পন্ন করেছে

প্রজ্ঞাপন জারি

কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা আগামী ৩ সেপ্টেম্বর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন, তবে ওইদিন অপরাহ্নে তাদের কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলগুলো হলো- নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%