০১:৫৯ পি.এম
গতরাতে ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ন্যাটো সম্মেলনের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার আগেই একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আরও চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো অভিযোগ করেছেন, ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি এলাকায় গুদামগুলোতে আগুন লেগে যায় এবং অন্য একটি এলাকায় একটি ‘অনাবাসিক ভবনে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
দেশটির জরুরি সেবা বিভাগ পরবর্তীতে জানায়, কিয়েভে হামলায় দুইজন আহত হয়েছেন।
এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলে রুশ বাহিনীর বোমা হামলায় এক মা ও তার মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কিম।
স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন এবং বোমা হামলায় চারজন আহত হয়েছেন।
জাপোরিঝঝিয়া অঞ্চলের সামরিক প্রধান জানিয়েছেন, ‘রুশ হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।’
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মেয়র জানিয়েছেন, ‘রাশিয়ার হামলায় হামলায় দুইজন আহত হয়েছেন।’
অন্যদিকে, রাশিয়ার সারাতভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় এখানে একটি ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার ইউক্রেনজুড়ে রুশ হামলায় ৩০ জন নিহত হওয়ার পর এই নতুন হামলা চালায় রাশিয়া। হামলায় কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের সময়ে বৈঠক করবেন।
আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার
জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে মিত্র দেশগুলোর কাছে সহায়তার আহ্বান করেছেন। কারণ রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় প্রতিরোধক ব্যবস্থার ঘাটতিতে ভুগছে ইউক্রেন।
ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা মোকাবিলায় সক্ষম হলেও, কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার নতুন কৌশল—একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ—প্রতিরোধ করতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমশ চাপে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন