ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ছাত্রাবাসের বাথরুম পরিষ্কার নিয়ে রাবি শিক্ষার্থীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ


ছাত্রাবাসের বাথরুম পরিষ্কার নিয়ে রাবি শিক্ষার্থীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গলা টিপে হত্যার চেষ্টা, ইট দিয়ে আঘাত করা, কক্ষে আটকে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ছাত্রাবাসের যৌথ বাথরুম পরিষ্কার করার প্রসঙ্গ নিয়ে ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী চন্দ্রিমা থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত হাসানুজ্জামানকে (লালমনিরহাটের কালীগঞ্জের বাসিন্দা) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী পূর্বপাড়ার ‘শুভ ভিলা’ নামে একটি বেসরকারি ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম লেবানন বম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ওই ছাত্রাবাসের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকেন।

আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাথরুম অপরিষ্কার রাখা নিয়ে হাসানুজ্জামানের সঙ্গে লেবানন বম ও অন্য একজন আবাসিক শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক্ষেত্রে হাসানুজ্জামান ক্ষিপ্ত হয়ে লেবাননের কক্ষে গিয়ে গালিগালাজ শুরু করেন এবং হঠাৎ করেই এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। লেবানন তাকে শান্ত করতে গেলে হাসানুজ্জামান তার গলার নালি চেপে ধরেন। প্রাণ বাঁচাতে লেবানন নিজেকে ছাড়িয়ে নিলে, হাসানুজ্জামান তাকে ইট দিয়ে পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এদিকে, লেবানন যখন চিৎকার শুরু করেন, তখন অভিযুক্ত যুবক কক্ষের বাইরে থেকে দরজার হ্যাজবল লাগিয়ে তাকে ভেতরে আটকে রেখে চলে যান। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে রাবি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক অবস্থা থেকে উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তিনি একজন বহিরাগত ভাড়াটিয়া। এর ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব বিধিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগপত্র মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক মিরপুর ও ডেসকোর যৌথ অভিযানে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৬ এম


ট্রাফিক মিরপুর ও ডেসকোর যৌথ অভিযানে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭০টি ব্যাটারি জব্দ এবং ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

মঙ্গলবার দিবাগত রাতে ট্রাফিক মিরপুর বিভাগ ও ডেসকোর উদ্যোগে হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ ও পিওএম ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন। এসময় ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয় এবং মোট ৭০টি ব্যাটারি জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:১২ এম


জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : যুক্তরাজ্যে জুলাই মাসে জ্বালানি বিলের বৃদ্ধির কারণে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে গেছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ীই মূল্যস্ফীতি বেড়ে চলেছে। সরকারি পরিসংখ্যানে এ তথ্যটি প্রকাশিত হয়েছে।

জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) তাদের এক বিবৃতিতে জানায় যে, জুলাই মাস পর্যন্ত ১২ মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৯ শতাংশ। জুন মাসে এই হার ছিল ২ দশমিক ৬ শতাংশ।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

গত মাসে গৃহস্থালি জ্বালানি বিলের সীমা ১৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে প্রাথমিক কারণ হিসেবে কাজ করেছে। যুক্তরাষ্ট্র-ইরানের চলমান যুদ্ধের কারণে এই মূল্যসীমা বৃদ্ধি করা হয়েছে।

ওএনএস একে ‘প্রায় চার বছরের মধ্যে গ্যাসের দামের সবচেয়ে বড় বৃদ্ধি’ বলে বর্ণনা করেছে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম চূড়ান্তভাবে জীবনযাত্রার ব্যয় কমানোর চাপ লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে তিনি গৃহস্থালির বিদ্যুতের দামে কর কমানো এবং বাসভাড়া নির্দিষ্ট সীমার মধ্যে রাখার মতো বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছেন।

সর্বশেষ পরিসংখ্যানে অর্থমন্ত্রী জন হিলি বলেন, ‘ইরান যুদ্ধের কারণে মূল্যস্ফীতির প্রভাব এখনো দেশের অভ্যন্তরে দামের ওপর পড়ছে। তবে ব্রিটেনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশা ফিরিয়ে আনতে এবং এমন একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে আমাদের আরও কাজ করতে হবে, যেখানে ব্রিটেনজুড়ে সমৃদ্ধি আরও ন্যায্যভাবে ভাগ হবে।’

বিশ্লেষকদের ধারণা, বছরের শেষ দিকে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। তাঁদের মতে, বাড়তি জ্বালানি ব্যয়ের প্রভাব আরও বেশি করে বিলের ওপর পড়বে। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসানের কোনো চুক্তিরও তেমন লক্ষণ নেই।

মূল্যস্ফীতি দুই শতাংশের লক্ষ্যমাত্রার অনেক ওপরে চললেও, ব্যাংক অব ইংল্যান্ড গত মাসে তার মূল সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে।

কুইল্টার শেভিওটের বিনিয়োগ ব্যবস্থাপক জোনাথন রেমন্ড বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকালে অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যে মূল্যস্ফীতে নতুন করে উল্লম্ফনের আশঙ্কা করা হয়।’

তিনি আরও যোগ করেন, ‘হরমুজ প্রণালীতে পরিস্থিতি এখনো স্বাভাবিকের অনেক দূরে রয়েছে। অদূর ভবিষ্যতে এর সমাধানের সম্ভাবনা কম। ফলে অন্তত বছরের বাকি সময়জুড়ে দামের ওপর চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিমের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ এম


কিমের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেছেন। ট্রাম্পের এই পদক্ষেপ একই সাথে ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর ক্ষোভ প্রকাশের সাথে সম্পর্কযুক্ত, কারণ তিনি তাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন। বিশ্লেষকদের মতামত অনুযায়ী, এক ঢিলে দুই পাখি শিকার করতেই ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, তার সাম্প্রতিক বার্তার ইতিবাচক জবাব দিয়েছেন কিম জং উন। মার্কিন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিনি আগামী নির্বাচনের আগেই কিমের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান। মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নানা সংকটের মাঝে কিমের সঙ্গে এই সমঝোতা ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তিকে উজ্জ্বল করবে বলেও মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতি ট্রাম্পের অসন্তুষ্টির মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে সিউলের অনাগ্রহ এবং যুক্তরাষ্ট্রে তাদের প্রতিশ্রুত বিনিয়োগে ধীরগতি। তাই যৌথ সামরিক মহড়া সীমিত করে ট্রাম্প কার্যত সিউলকে নিজের শর্ত মানতে বাধ্য করার কৌশল নিয়েছেন। এর মাধ্যমে তিনি একদিকে মিত্র দক্ষিণ কোরিয়াকে কড়া বার্তা দিলেন, অন্যদিকে উত্তর কোরিয়াকেও আবার আলোচনার টেবিলে আনার পথ তৈরি করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জহির রায়হানের নামে ছাত্রাবাস, জন্মদিনে নেই কোনো আয়োজন—কেন?

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ এম


জহির রায়হানের নামে ছাত্রাবাস, জন্মদিনে নেই কোনো আয়োজন—কেন?

জহির রায়হানের নামে ছাত্রাবাস, জন্মদিনে নেই কোনো আয়োজন—কেন?

জন্মদিনে নেই আলোচনা সভা, সেমিনার বা চলচ্চিত্র প্রদর্শনী; শিক্ষার্থীদের পর্ব সমাপনী পরীক্ষা চলায় এবারও নেওয়া যায়নি উদ্যোগ

বাংলাদেশের সাহিত্য, সাংবাদিকতা ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা জহির রায়হান। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর মজুপুরে জন্ম নেওয়া এই চলচ্চিত্রকারের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জীবন থেকে নেয়া ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড।

তাঁর নামে দেশের বিভিন্ন স্থানে স্মারক, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ করা হয়েছে। রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসও বহন করছে তাঁর নাম—জহির রায়হান ছাত্রাবাস। তবে প্রশ্ন উঠেছে, যে হলের নামকরণই করা হয়েছে একজন কিংবদন্তি চলচ্চিত্রকার ও লেখকের স্মৃতিকে ধারণ করে, সেখানে তাঁর জীবন, কর্ম ও ইতিহাস নিয়ে নিয়মিত স্মরণচর্চা কতটা হচ্ছে? একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নামে ছাত্রাবাসের নামকরণ কি শুধু নামফলকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি তাঁর জীবন ও কর্মও শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে?

বিশেষ করে ১৯ আগস্ট তাঁর জন্মদিনে জহির রায়হান হলের উদ্যোগে আলোচনা সভা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী কিংবা শিক্ষার্থীদের জন্য তাঁর সাহিত্য ও চলচ্চিত্র নিয়ে কোনো বিশেষ আয়োজন না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীদের একটি অংশ। এছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর একমাত্র সাংস্কৃতিক সংগঠন ডিপিআই কালচারাল ক্লাবের উদ্যোগেও কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল তাঁর চলচ্চিত্র

জহির রায়হান শুধু চলচ্চিত্র নির্মাতা ছিলেন না; তিনি ছিলেন লেখক ও সাংবাদিকও। মুক্তিযুদ্ধের সময় নির্মিত স্টপ জেনোসাইড তাঁকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে এবং যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।
তাঁর চলচ্চিত্র ও সাহিত্যকর্মে সমাজ, রাজনীতি, বৈষম্য ও মানুষের জীবন উঠে এসেছে নানা মাত্রায়। ফলে তাঁর নামে পরিচালিত একটি ছাত্রাবাসে তাঁর কর্ম ও চিন্তাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হলে তা শুধু স্মরণ অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চারও অংশ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্তর্ধান আজও আলোচনার বিষয়

১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মিরপুরে নিখোঁজ হন জহির রায়হান। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর অন্তর্ধান বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও রহস্যাবৃত ঘটনাগুলোর একটি।
জহির রায়হানের শেষ দিনের ঘটনা ও মিরপুরে যাওয়ার কারণ নিয়ে বিভিন্ন সময় তাঁর পরিবারের সদস্য ও গবেষকদের বক্তব্য প্রকাশিত হয়েছে। এসব বিবরণে ঘটনাটির বিভিন্ন দিক উঠে এসেছে; তবে তাঁর অন্তর্ধানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে এখনও নানা মত ও বিতর্ক রয়েছে।

এ কারণে জহির রায়হানের জীবন, মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ড এবং অন্তর্ধানের ইতিহাস নিয়ে তথ্যনির্ভর আলোচনা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইতিহাস ও সংস্কৃতিচর্চায় আগ্রহীরা।


এবারও উদ্যোগ নেওয়া যায়নি কেন?

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে শিক্ষার্থীদের চলমান পর্ব সমাপনী পরীক্ষা থাকায় জহির রায়হানের জন্মদিন উপলক্ষে বড় কোনো আয়োজনের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। ফলে বিষয়টি নিয়ে তেমন কোনো কার্যক্রমও নেওয়া যায়নি।

তবে শিক্ষার্থীদের একটি অংশ মনে করছে, পরীক্ষা চললেও পরবর্তী সময়ে হল প্রশাসনের উদ্যোগে একটি স্মরণসভা বা সেমিনার আয়োজন করা সম্ভব। এতে একদিকে জহির রায়হানের প্রতি সম্মান জানানো হবে, অন্যদিকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীদের প্রত্যাশা

জহির রায়হান হলের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, নামে যাঁকে স্মরণ করা হয়েছে, তাঁর সম্পর্কে জানার সুযোগও তৈরি করা উচিত। শুধু আবাসিক সুবিধা প্রদান নয়, ছাত্রাবাসগুলো শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্র হিসেবেও ভূমিকা রাখতে পারে।

তাদের প্রত্যাশা, ভবিষ্যতে জহির রায়হান হল প্রশাসন ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ যৌথভাবে তাঁর জন্মদিন ও অন্তর্ধান দিবস উপলক্ষে নিয়মিত কর্মসূচি গ্রহণ করবে।
কারণ, একজন ব্যক্তিত্বের নামে প্রতিষ্ঠানের নামকরণ তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তাঁর আদর্শ, কর্ম ও ইতিহাসও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রতিবছর তাঁর জন্মদিন, অন্তর্ধান দিবস কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে আলোচনা সভা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, বই পাঠ বা রচনা প্রতিযোগিতা আয়োজন করা হলে শিক্ষার্থীরা তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পেতে পারে।

বিশেষ করে স্টপ জেনোসাইড বা তাঁর অন্যান্য চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র ও সাংবাদিকতার ইতিহাসকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা সম্ভব।


জহির রায়হানের জন্মদিন ১৯ আগস্ট এই দিনটি তাই শুধু একটি জন্মতারিখ নয়; ঢাকা পলিটেকনিকের জহির রায়হান হলের জন্য এটি হতে পারে তাঁর জীবন, সাহিত্য, চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের ভূমিকা ও অন্তর্ধানের ইতিহাস নতুন করে জানার একটি উপলক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%