০৪:১২ পি.এম
দেশে ঈদে মুক্তির পর এবার আন্তর্জাতিক দর্শকদের কাছে আসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। সিনেমাটি আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তার দেওয়া তথ্যে জানা গেছে, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৩০টি, কানাডায় ৭টি এবং যুক্তরাজ্যে ৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
পরিবেশনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে। একইভাবে কানাডার সিনেপ্লেক্সে ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও ছবিটি প্রদর্শিত হবে।
আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক রুহেল, ঢামেক আইসিইউতে
সংশ্লিষ্টদের মতে, হলিউডের ব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রথম সপ্তাহেই এতগুলো প্রেক্ষাগৃহ পেতে পারা সিনেমাটির জন্য বড় একটি অর্জন। তারা আরও আশা করছেন, যদি দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক হয়, তবে পরবর্তী সপ্তাহগুলোতে নতুন নতুন প্রেক্ষাগৃহ যোগ হতে পারে।
এদিকে, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় একজন রকস্টারের উত্থান, জনপ্রিয়তার শিখরে পৌঁছানো, ব্যক্তিগত জীবনের নানান সংকট এবং পতনের গল্প বলা হয়েছে।
এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
আরও পড়ুন: পশ্চিম তীরে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত, আহত ছয় ইসরায়েলি সেনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন