০৯:২৩ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সাথে নাসিরনগর উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ নিষিদ্ধ করা এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় শীর্ষক বিষয়ের ওপর এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। তিনি এলাকা ভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছাতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।" তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। মাদকাসক্তি নির্মূলে সুশীল সমাজকে বিশেষভাবে এগিয়ে আসার আহ্বানও জানান।
আরও পড়ুন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
এ সময় তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অদিতি রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আসমত আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া এবং এনজিও প্রতিনিধি আবু সাঈদ খানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের বক্তব্য শুনেন।
এই সভায় উপস্থিত শিল্পীরাও নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রকাশ করেন। গণ্যমান্য ব্যক্তিবর্গও মাদক ও এলাকার উন্নয়ন, অবকাঠামো ও জনসেবার বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত উপস্থাপন করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য মনোযোগের সঙ্গে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন