০৯:২৫ পি.এম
১১ জুন বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। ৫৮ দিন বিরত থাকার পর জেলেরা আবারো সাগরে মাছ ধরতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ঘাটে পড়ে থাকা বোটগুলো মেরামতের কাজ চলছে পুরোদমে।
জেলেপল্লী ঘুরে দেখা যায়, জেলে হাছানের সাথে কথা বললে তিনি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সবাই। কেউ ডকইয়ার্ডে ট্রলারের মেরামতের কাজ শেষ করছেন, আবার কেউ মাছ ধরার জালগুলো ঠিকঠাক করে নিচ্ছেন।
ফিশিং বোটের কালু মাঝির সঙ্গে কথা বললে তিনি জানান, নিষেধাজ্ঞা শেষের আর বেশি দিন নেই। এজন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তারা জেলেদের অগ্রিম টাকা ও প্রধান করতে শুরু করেছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাগরে ট্রলার নামানোর প্রস্তুতি নিলেও জেলেদের দুশ্চিন্তা কাটছেনা।
কক্সবাজার ফিসারীঘাটে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলার পর ব্যবসায়ী রাব্বি জানান, যদি আবহাওয়া ঠিক থাকে ১১ জুন তারা তাদের ট্রলার সাগরে পাঠাবেন। কিন্তু আবহাওয়া নিয়ে বরাবরই সংসয়ে রয়েছেন। এ ছাড়াও বর্ষা মৌসুমের আগে নিষেধাজ্ঞা দেওয়ায় অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বোট মালিকরা।
নিষেধাজ্ঞা শেষে সাগরের ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা। সেই লক্ষ্যে সমস্ত ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে মৎস্য অফিসের পক্ষ থেকে। কক্সবাজার সদরের জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, নিষেধাজ্ঞা চলাকালে সরকারি নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করা হয়েছে। ১১ জুন থেকে ট্রলারগুলো যেন নির্বিঘ্নে সাগরে যেতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিষেধাজ্ঞার ৫৮ দিন শেষ হচ্ছে। মৎস্যজীবীদের সামনে আসছে আয় রোজগারের নতুন স্বপ্নের দিন। হাসি ফেরার অপেক্ষায় মৎস্য ব্যবসায়ীদের।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন