ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশেষ সুবিধা বাতিল, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক


বিশেষ সুবিধা বাতিল, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক

সরকার নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে তা ধাপে ধাপে কার্যকর হবে।

এই পে স্কেল বাস্তবায়নের রূপরেখা ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করার জন্য আজ বৃহস্পতিবার সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এই বৈঠকে পুনর্গঠিত সচিব কমিটি বসছে।

এমনকি নতুন বেতন কাঠামো কার্যকর হলে, বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধাগুলো বাতিল করা হবে। বিশেষ সুবিধা মূল বেতনের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও বৈঠকে আলোচনা করা হবে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল কার্যকর করার ঘোষণা দিয়েছেন।

বাজেট প্রস্তাব পেশের পর অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘দীর্ঘ সময় ধরে কোনো পে স্কেল হচ্ছে না অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। তাই আমরা অবশ্যই এ বিষয়টি দেখব।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণের লক্ষ্যে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাবনা এবং সশস্ত্রবাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

নতুন পে স্কেল কার্যকর হলে সরকারী চাকরিজীবীদের দেওয়া বিশেষ সুবিধাগুলো আর পৃথকভাবে বহাল থাকবে না বলে জানা গেছে।

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত, তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই মাস থেকে পে স্কেল বাস্তবায়ন হলে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন ৩৫ শতাংশ বাড়বে। একইসাথে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ। ফলে বিশেষ সুবিধাগুলো বাতিল হবে।

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলতায় আধুনিক মৌমাছি পালন কৌশল এবং উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


নলতায় আধুনিক মৌমাছি পালন কৌশল এবং উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইডা সংস্থার প্রশিক্ষণ রুমে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে ১৫ জুন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে আধুনিক মৌমাছি পালন কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার ড. নিবিড় কুমার সাহা ট্রেনার হিসেবে ট্রেনিং দেন এবং প্রোগ্রাম পরিচালনা করেন কৃষিবিদ মো: হযরত আলী। কর্মশালায় প্রশিক্ষকেরা মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মধু সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এ ছাড়া মৌচাষকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার আগ্রহী মৌচাষিরা এতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মো.তাসিফ (৯) নামে আরেকটি শিশু মারা গেছে। এর ফলে, জেলায় হামের কারণে তিন শিশুর মৃত্যু ঘটনা ঘটল। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ বিভিন্ন রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত তাসিফ লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছিল। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ বিভিন্ন রোগে ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন শিশু ভর্তি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ২টি আইসোলেশন সেন্টারে ৪০টি শয্যা রয়েছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় বাকীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে চিকিৎসা নেয়ার কারণে ডায়রিয়ার রোগীরা হামে আক্রান্ত হচ্ছে এবং হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু তাসিফ গত ১৫ জুন হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু ঘটে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিন অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার চেষ্টার অভিযোগ ভৈরব সরকারি মহিলা কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


দীর্ঘদিন অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার চেষ্টার অভিযোগ ভৈরব সরকারি মহিলা কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বকেয়া বেতন-ভাতা গ্রহণের চেষ্টা করছেন। অভিযুক্তরা হলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আমিনা ফেরদৌস এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুন কাউসার। অভিযোগের তথ্য অনুযায়ী, তারা প্রায় চার থেকে পাঁচ বছর ধরে নিয়মিত কলেজে উপস্থিত না থাকলেও বকেয়া বেতন-ভাতা পাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একাধিকবার তদন্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগকারীদের দাবি, তদন্ত প্রতিবেদনের একাধিকটিতে তাদের দীর্ঘদিনের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। इसके সঙ্গে এ বিষয়ে ২০২১ সালের ৩০ নভেম্বর তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে পাঠানো এক চিঠিতে সমাজকর্ম বিভাগের প্রভাষক আমিনা ফেরদৌসের দীর্ঘ অনুপস্থিতির কারণে ক্লাস, পরীক্ষা ও বিভাগীয় কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে আমিনা ফেরদৌস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি সঠিক নয়। তিনি জানান, ব্যক্তিগত ও প্রশাসনিক জটিলতার কারণে নিয়মিত উপস্থিত থাকতে না পারলেও বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তার দাবি, বেতন-ভাতার বিষয়েও কোনো অনিয়ম হয়নি। অন্যদিকে, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুন কাউসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। কলেজের বর্তমান অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ঘটনাগুলো তার দায়িত্ব গ্রহণের আগের। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, শিক্ষকদের দীর্ঘ অনুপস্থিতির কারণে পাঠদান ব্যাহত হলে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলও মনে করছে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অভিযোগের দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৯২ কোটি টাকায় শেষ হচ্ছে মোংলা বন্দরের সবচেয়ে বড় ড্রেজিং প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


৯৯২ কোটি টাকায় শেষ হচ্ছে মোংলা বন্দরের সবচেয়ে বড় ড্রেজিং প্রকল্প

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মোংলা বন্দরের বৃহত্তম চ্যানেল ড্রেজিং প্রকল্পের কাজ সমাপ্তির পথে। নানা জটিলতা ও বাধা পেরিয়ে চলতি মাসের শেষদিকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে বন্দর কর্তৃপক্ষ। ড্রেজিংয়ের ফলে চ্যানেলের নাব্যতা সংকট দূর হবে এবং বন্দরে বড় আকারের জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে।

মোংলা বন্দরের পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শওকত হোসেন জানিয়েছেন, ২০২১ সালের ১৩ মার্চ বন্দরের হারবাড়িয়া থেকে জেটি পর্যন্ত ২৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলের ড্রেজিং কাজ শুরু হয়। ৩০ জুন এই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

প্রাথমিকভাবে ২০২৩ সালের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বালু ডাম্পিংয়ের জমি সংক্রান্ত জটিলতা এবং চ্যানেল বারবার পলি জমে ভরাট হয়ে যাওয়ার কারণে প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তিন ধাপে বৃদ্ধি পায় প্রকল্পের বাজেটও। শুরুতে এই কাজের জন্য ৭৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও চূড়ান্ত ধাপে এর মোট ব্যয় ৯৯২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেজিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে এই চ্যানেলের দীর্ঘদিনের নাব্যতা সংকট দূর হতে চলেছে। এতে মোংলা বন্দরে বড় বড় বাণিজ্যিক জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে। পণ্য খালাস সহজ হওয়ায় ব্যবসায়ীদের জন্য সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে বলে আশা রাখছে বন্দর কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শওকত হোসেন বলেন, ‘দেশের একটি বন্দরকে সচল রাখতে হলে চ্যানেল ড্রেজিং করে গভীরতা ঠিক রাখাই হচ্ছে মূল কাজ। বন্দরের চ্যানেলের গভীরতা ঠিক না থাকলে বন্দর ভালো থাকে না এবং ব্যবসায়ীরাও বন্দর ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন।’

তিনি আরও জানান, মোংলা বন্দরের আউটার বার ড্রেজিংয়ের পর এবার শেষ হলো ইনার বার ড্রেজিংয়ের কাজ। এরপর চ্যানেলটি সচল রাখতে মেইনটেন্যান্স ড্রেজিং শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%