প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে তা ধাপে ধাপে কার্যকর হবে।
এই পে স্কেল বাস্তবায়নের রূপরেখা ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করার জন্য আজ বৃহস্পতিবার সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এই বৈঠকে পুনর্গঠিত সচিব কমিটি বসছে।
এমনকি নতুন বেতন কাঠামো কার্যকর হলে, বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধাগুলো বাতিল করা হবে। বিশেষ সুবিধা মূল বেতনের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও বৈঠকে আলোচনা করা হবে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল কার্যকর করার ঘোষণা দিয়েছেন।
বাজেট প্রস্তাব পেশের পর অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘দীর্ঘ সময় ধরে কোনো পে স্কেল হচ্ছে না অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। তাই আমরা অবশ্যই এ বিষয়টি দেখব।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণের লক্ষ্যে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাবনা এবং সশস্ত্রবাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে।
নতুন পে স্কেল কার্যকর হলে সরকারী চাকরিজীবীদের দেওয়া বিশেষ সুবিধাগুলো আর পৃথকভাবে বহাল থাকবে না বলে জানা গেছে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত, তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই মাস থেকে পে স্কেল বাস্তবায়ন হলে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন ৩৫ শতাংশ বাড়বে। একইসাথে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ। ফলে বিশেষ সুবিধাগুলো বাতিল হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন