০৭:৪৯ পি.এম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রকল্প প্রণয়নের সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রকল্পটির সম্ভাবনা ও ভবিষ্যৎ বিকাশের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
প্রকল্পসমূহকে পরস্পরের পরিপূরক হতে হবে এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণের কার্যকর আন্তঃসম্পর্ক ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
সোমবার ঢাকা শহরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরে চলমান এবং এডিপিতে অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পের ওপর পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিমানমন্ত্রী বলেন, আপনাদের আরও সক্রিয় হতে হবে এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনি ইশতেহারকে বিবেচনায় রেখে প্রকল্প প্রণয়ন করতে হবে। সরাসরি সরকারি অর্থায়ন (জিওবি ফান্ড) ব্যবহার না করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার চেষ্টা করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে দেশের মানুষ যেন পরিবর্তিত বাংলাদেশের সুফল পায়, তা নিশ্চিত করতে হবে। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন