রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৫৭ পি.এম
দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে একযোগে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের সকল শর্ত পূরণ করায় এই ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।
প্রজ্ঞাপনটি পর্যালোচনা করলে দেখা যায়, চাকরি স্থায়ী হওয়া শিক্ষকদের মধ্যে কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে এবং কেউ ২০১৯ সালে চাকরিতে যোগদান করেছিলেন। দীর্ঘ সময় পর তাদের চাকরি স্থায়ী হওয়ায় যোগদানের তারিখ থেকে বেতন-ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য পাওনাও পরিশোধ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানটি শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বগুড়ার একটি হোটেলের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়।
বাজুস বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জয়নাল আবেদীন চান, এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলসহ অন্যান্য অতিথিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এবং সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
রবিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। তথ্য ও ডাটার ভিত্তিতে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
তিনি বলেন, আগের বছরের তুলনায় এ বছর এখনো ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ড. এ এম এ মুহিত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সময় চলে যায়, কিন্তু কিছু স্মৃতি চিরকাল মনে থাকে। ১৯৯৪ সালের আলোচিত সিনেমা ‘অঞ্জাম’-এ শাহরুখ খানের সঙ্গে কাজ করার সেই পুরোনো স্মৃতি এবার ভাগ করে নিলেন অভিনেত্রী গজলা সালমিন। ৩২ বছর পর তিনি ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ‘অঞ্জাম’-এর শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করেন গজলা। তিনি জানান, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মরিশাসে হয়েছিল। ছবিতে জন্মদিনের দৃশ্যটিও সেখানে ধারণ করা হয়েছিল।
তখন গজলা ছিলেন অনেক ছোট। ফলে সিনেমায় শাহরুখ খানের নেতিবাচক চরিত্র দেখার পর তাঁর মনে স্বাভাবিকভাবেই ভয় তৈরি হয়েছিল। তবে ক্যামেরার সামনে যে শাহরুখকে দেখা যেত, ক্যামেরার পেছনে তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন—এটি জানিয়েছেন অভিনেত্রী।
গজলার ভাষ্য, শুটিংয়ের সময় শাহরুখ যখনই তাঁর কাছে আসতেন, তখন তিনি আদর করতেন এবং জড়িয়ে ধরতেন। শাহরুখের আন্তরিক আচরণে খুব দ্রুতই তিনি স্বচ্ছন্দ হয়ে ওঠেন।
অভিনেত্রী বলেন, পর্দায় শাহরুখের চরিত্র দেখে ছোটবেলায় তিনি ভয় পেতেন। কিন্তু ক্যামেরার পেছনে শাহরুখ ছিলেন অত্যন্ত মিষ্টি ও যত্নশীল। তাঁর ব্যবহার গজলাকে এতটাই স্বস্তি দিয়েছিল যে শুটিংয়ের পরিবেশে তিনি নিজেকে নিরাপদ ও স্বচ্ছন্দ মনে করতেন।
‘অঞ্জাম’-এ শাহরুখ খানকে দেখা গিয়েছিল এক অন্ধকার ও নেতিবাচক চরিত্রে। ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ