ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পড়া শুরু


শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পড়া শুরু

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট রায়ের দিন পিছিয়ে নতুন করে দিন ধার্য করা হয়েছিল।

এ মামলায় আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হাসান তারেক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা এবং মাহবুবা তাসনিম আঁখি।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এর আগে গত ১১ আগস্ট মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছিল।

মামলার নথি থেকে জানা যায়, রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। মামলায় অভিযোগ করা হয় যে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আট বছর বয়সী আছিয়ার মৃত্যু ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। ২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম। গত বছরের ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ১৩ মে মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন উভয় পক্ষের আইনজীবীরা। পরে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন।

রায়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। তারা হলেন—শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই (১৭) এবং সজীবের মা জাহেদা বেগম (৪০)।

আইন অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন। এ জন্য মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠাতে হয়। এর ধারাবাহিকতায় গত বছরের ২১ মে এ মামলার নথি উচ্চ আদালতে পাঠানো হয়।

পরে নথিপত্র যাচাই-বাছাই শেষে পেপারবুক তৈরির জন্য বিজি প্রেসে পাঠানো হয়। পেপারবুক প্রস্তুত হওয়ার পর গত ৮ জুন তা হাইকোর্টে পাঠানো হয়। এরপর শুনানির জন্য মামলাটি বিশেষায়িত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আসে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
‘এ’ দলের সিরিজ

বাংলাদেশকে চাপে রেখে প্রথম দিন পার দক্ষিণ আফ্রিকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


বাংলাদেশকে চাপে রেখে প্রথম দিন পার দক্ষিণ আফ্রিকার

পচেফস্ট্রুমে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের প্রথম দিনটি দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর জন্য অত্যন্ত সফলভাবে কেটেছে।

বাংলাদেশ ‘এ’ টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও, শুরুতে দ্রুত উইকেট তুলে নিলেও, পরে স্বাগতিক ব্যাটারদের বিরুদ্ধে আর তেমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি।

দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ ৮৯ ওভারে ৪ উইকেটে ৩৭২ রান সংগ্রহ করেছে।

শুরুতেই মুশফিক হাসান শেপাং দিথোলেকে ৪ রানে ফিরিয়ে দেন। এরপর জুবায়ের হামজা ও লেসেগো সেনোকোয়ানে ১৫১ রানের একটি জুটি গড়ে। ১০৪ বল মোকাবেলা করে ৬৮ রান করে রেজাউর রহমান রাজার বলে আউট হন হামজা।

কিছুক্ষণ পর মার্কেস অ্যাকারম্যানকে (৪) ফেরান হাসান মুরাদ।

১৬৬ রানে ৩ উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়লেও, এরপর বাংলাদেশের বোলারদের আর সুযোগ দেননি সেনোকোয়ানে ও সাইনেথেম্বা কেশিল। চতুর্থ উইকেটে দুজনের ১৮২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ বড় সংগ্রহের দিকে এগিয়ে যায়।

১৬৯ বল খেলে ১১১ রান করে নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সেনোকোয়ানে।

 

তার ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কা ছিল। তবে তার বিদায়ের পরও রান থামেনি। কেশিল ও গ্যাভিন কাপলান অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন।

কেশিল ১৪৫ বলে ১১১ রানে অপরাজিত রয়েছেন। তিনি ১৫টি চার ও একটি ছক্কা মেরেছেন।

 

কাপলান ৯৯ বলে ৭২ রান নিয়ে অপরাজিত আছেন।

বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে মুশফিক ১টি উইকেট নিয়ে ১২ ওভারে ৪৭ রান দিয়েছেন। রাজা ১৪ ওভারে ৬৯, নাঈম ১০ ওভারে ৯২ এবং হাসান মুরাদ ৩২ ওভারে ১১৪ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন।

প্রথম দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ স্পষ্টতই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হাতে রয়েছে। আজ দ্বিতীয় দিনে স্বাগতিকরা নিশ্চয়ই রানের পাহাড় গড়তে চাইবে।

প্রিটোরিয়ার প্রথম আনঅফিশিয়াল টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, উপস্থিত ছিলেন কত জন?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, উপস্থিত ছিলেন কত জন?

নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সকাল ৯টায় অফিসে দায়িত্বরত কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অফিসের সেবা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

 

প্রতিমন্ত্রী একই সঙ্গে কাজের গাফিলতি হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন।

সোমবার (৩১ আগস্ট) হঠাৎ করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। এ সময় তিনি সরেজমিনে অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।

 

পরিদর্শনের সময় অফিসের সার্বিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৌনেটায় অফিসে যান। আপনারা যদি এমন করেন তাহলে কি আমরা সেবাটা দিতে পারব? সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।’

অফিসে উপস্থিত না থেকে আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী এমন জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

 

তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’

অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও তিনি কথা বলেন।

 

তিনি বলেন, ‘কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভূমি প্রতিমন্ত্রী আরও জানান, ‘অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে।

সাক্ষাৎটি আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

এই সাক্ষাৎকারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোর ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

আলোচনায় আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে কথাবার্তা হয়।

মালয়েশিয়ার হাইকমিশনার সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য আত্মত্যাগ, উচ্চমানের শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

 

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রতিরক্ষা উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে এই বন্ধুত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ, হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ, হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে এই মামলার রায় ঘোষণা করেন।

 

আগে ২৫ আগস্ট রায় ঘোষণার নির্ধারিত তারিখ ছিল, তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে আদালত আজকের দিন নির্ধারণ করে।

মামলাটির রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি। হিটু শেখের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

 

মামলার শুনানি হাইকোর্টে ১১ আগস্ট শুরু হয়েছিল। অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনাই বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের আছিয়া নির্যাতনের শিকার হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%