ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হুথিরা ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করেছে


হুথিরা ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করেছে

ইয়েমেনের উপকূলে চীনের তৈরি একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনটি ইয়েমেনের লাহিজ প্রদেশের উপকূলে ভূপাতিত করা হয়েছে। উল্লেখ্য, এই প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমানায় অবস্থিত।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ভূপাতিত ড্রোনটি চীনের তৈরি উইং লুং-২ মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন ছিল।

ইয়াহিয়া সারি আরও উল্লেখ করেন যে, ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা ১১তম ড্রোন।

আরও পড়ুন: ফ্লোরিডায় ক্যাম্পিং করতে গিয়ে ১৯ বছর বয়সী তরুণ গুলিতে নিহত

তবে, ড্রোনটি কারা পরিচালনা করছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি হুথিদের এই সামরিক মুখপাত্র।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির চুক্তি

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

বাংলাদেশ সরকারের অর্থায়নে গৃহীত এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।

হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে নির্ভুল তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে সক্ষম হবেন।

এর ফলে নাগরিকদের ভূমিসেবা পেতে বারবার ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না।

ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা বেপরোয়া ছিল এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত।

যুগের পরিবর্তনের সাথে সাথে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সাথে সরকারের এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমি মন্ত্রী।

তিনি আরও বলেন, নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই হলো টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।

ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারোরই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি।

নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা কখনোই টেকসই হতে পারে না।

ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এর ফলে একদিকে যেমন ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমবে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়েও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, আমাদের সাফল্যের মাপকাঠি কেবল কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো তা নয়; বরং নাগরিকেরা এই ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই মূল বিষয়।

ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনার ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জয় বাংলা’ শুনলেই মনে হয় কেউ দৌড় দিচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


‘জয় বাংলা’ শুনলেই মনে হয় কেউ দৌড় দিচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘জয় বাংলা’ শুনলেই মনে হয় যেন কেউ দৌড় দিচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা’ হলো আওয়ামী সন্ত্রাসীদের স্লোগান। পালিয়ে যাওয়ার আগে তারা ‘জয় বাংলা’ বলে চিৎকার করে। মুসলমান হিসেবে আমরা মারা যাওয়ার আগে কালেমা পড়ার চেষ্টা করি, কিন্তু তারা ‘জয় বাংলা’ বলে মারা যায়। এটি পালানোর এবং মৃত্যুর স্লোগান। এর অর্থ হলো, আমি শেষ।

তিনি আরও মন্তব্য করেন যে, মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। ২৪ তারিখের পর মানুষ পরিবর্তন চেয়েছে। জনগণ আর এই ধরনের নোংরামি দেখতে চায় না। বর্তমানে জনগণই তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় ক্যাম্পিং করতে গিয়ে ১৯ বছর বয়সী তরুণ গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


ফ্লোরিডায় ক্যাম্পিং করতে গিয়ে ১৯ বছর বয়সী তরুণ গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সান্তা রোজা কাউন্টিতে বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে ১৯ বছর বয়সী এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাঁবুর ভিতরে অবস্থানকালে বাইরে থেকে ছোড়া গুলি তার মাথায় লাগে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে।

রবিবার (২২ নভেম্বর) রাতে ব্ল্যাকওয়াটার নদীর কাছে এই ঘটনাটি ঘটে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তরুণের নাম কেরি ওয়াশিংটন ভিনসন, যিনি এসকাম্বিয়া কাউন্টির নবনির্বাচিত কমিশনার জো ভিনসনের পুত্র।

সান্তা রোজা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, রাত ১১টার পরে গুলির ঘটনার খবর পেয়ে ৯১১ নম্বরে ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই তরুণকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। কিছু সময়ের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের বাবা জো ভিনসন জানিয়েছেন, কেরি বন্ধুদের সঙ্গে নদীর ধারে ক্যাম্পিং করছিলেন। এ সময় ক্যাম্পের বাইরে থেকে ছোড়া একটি গুলি তার তাঁবুর ভিতরে ঢুকে মাথায় লাগে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আদরের ছেলেকে হারিয়ে তারা হতবাক ও মর্মাহত।

সান্তা রোজা কাউন্টির প্রধান ডেপুটি র‍্যান্ডি টিফট জানান, প্রত্যক্ষদর্শীরা নদীর অপর পাশ থেকে গুলির শব্দ শুনেছেন। তারা নদীর ওপারে একটি গাড়ির হেডলাইটও দেখতে পান। গুলির শব্দের পর একটি গাড়ি চালু করে ঘটনাস্থল ত্যাগ করার শব্দও তারা শুনতে পান।

টিফট বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এবং গুলির কারণ সম্পর্কে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, যদি কেউ এই বিষয়ে কোনো তথ্য জানেন অথবা ওই এলাকায় সন্দেহজনক কিছু দেখে থাকেন, তবে শেরিফের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও যেকোনো তথ্য তদন্তে সহায়ক হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিকরা লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করেন, শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় শিল্প-কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে তাদের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%