প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সান্তা রোজা কাউন্টিতে বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে ১৯ বছর বয়সী এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাঁবুর ভিতরে অবস্থানকালে বাইরে থেকে ছোড়া গুলি তার মাথায় লাগে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে।
রবিবার (২২ নভেম্বর) রাতে ব্ল্যাকওয়াটার নদীর কাছে এই ঘটনাটি ঘটে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তরুণের নাম কেরি ওয়াশিংটন ভিনসন, যিনি এসকাম্বিয়া কাউন্টির নবনির্বাচিত কমিশনার জো ভিনসনের পুত্র।
সান্তা রোজা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, রাত ১১টার পরে গুলির ঘটনার খবর পেয়ে ৯১১ নম্বরে ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই তরুণকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। কিছু সময়ের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের বাবা জো ভিনসন জানিয়েছেন, কেরি বন্ধুদের সঙ্গে নদীর ধারে ক্যাম্পিং করছিলেন। এ সময় ক্যাম্পের বাইরে থেকে ছোড়া একটি গুলি তার তাঁবুর ভিতরে ঢুকে মাথায় লাগে।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আদরের ছেলেকে হারিয়ে তারা হতবাক ও মর্মাহত।
সান্তা রোজা কাউন্টির প্রধান ডেপুটি র্যান্ডি টিফট জানান, প্রত্যক্ষদর্শীরা নদীর অপর পাশ থেকে গুলির শব্দ শুনেছেন। তারা নদীর ওপারে একটি গাড়ির হেডলাইটও দেখতে পান। গুলির শব্দের পর একটি গাড়ি চালু করে ঘটনাস্থল ত্যাগ করার শব্দও তারা শুনতে পান।
টিফট বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এবং গুলির কারণ সম্পর্কে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, যদি কেউ এই বিষয়ে কোনো তথ্য জানেন অথবা ওই এলাকায় সন্দেহজনক কিছু দেখে থাকেন, তবে শেরিফের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও যেকোনো তথ্য তদন্তে সহায়ক হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন