১১:০৫ পি.এম
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাসহ মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে থানার বিভিন্ন স্থানে এই অভিযান অনুষ্ঠিত হয়।
মিরপুর মডেল থানার সূত্র অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠনের ছয় নেতা হলেন— ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান (৫৬), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন (৫৮), ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক (২৩), ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী (৬২), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ (২১) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০)।
এছাড়া, নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার সাথে যোগাযোগের অভিযোগে পুলিশ সার্জেন্ট বরখাস্ত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন