ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আগামীকাল বসছে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক


আগামীকাল বসছে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করার জন্য উপস্থিত থাকবেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় জানিয়েছে, আগামীকাল বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হবে। উল্লেখ্য, বিরোধী দল কমিটিতে যোগদান করেনি। এই কারণে, ১২ সদস্যের কমিটি নিয়ে এই প্রথম বৈঠক শুরু হচ্ছে।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনের লক্ষ্যে বিএনপি: প্রতিমন্ত্রী টুকু

সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা যায়, বৈঠকের প্রথম দিনটি পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচনার বিষয়ে নির্ধারণের আলোচনায় সীমাবদ্ধ থাকতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে তবে সংবিধান সংশোধন নিয়ে কার্যকর আলোচনা শুরু হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। সংবিধানের বিভিন্ন বিধান সম্পর্কে, বিশেষ করে ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি প্রতিষ্ঠা করা হয়। গত ১৩ জুলাই এই কমিটি গঠন করা হয়েছে, তবে বিরোধী দল সংবিধান সংশোধন নয়, সংস্কার দাবি করে আসছে।

১৭ সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রেখে গত ১৩ জুলাই ১২ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে, তাদের পাঁচ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: শ্যামনগর সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেছে বিজিবি

জাতীয় সংসদে ওই দিন ১২ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির সদস্যরা হলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দাম কমেছে ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দাম কমেছে ৫ শতাংশ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনঃরায় শুরু হওয়ার খবরের জের ধরে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। সোমবার, তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশের বেশি কমে গেছে।

বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ভোর ৬টা ৫ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮৩.৪০ ডলারে নেমে আসে। একই সময়ে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমে দাঁড়িয়েছে ৭৯.৬০ ডলারে, যা ৬ শতাংশের বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নির্ধারিত একটি সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পরপরই তেলের বাজারে এই নাটকীয় পরিবর্তন লক্ষ্য করতে দেখা গেছে। ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্রদের বিশেষ অনুরোধে তিনি সামরিক পদক্ষেপ স্থগিত করেছেন। এছাড়া, কূটনীতিকে অগ্রাধিকার দিতে আলোচনায় বসতে তিনি সম্মত হয়েছেন। এই প্রেক্ষাপটে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ 'হরমুজ প্রণালী' দ্রুত স্বাভাবিক ও উন্মুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে বৈরিতা কমে আসার প্রবণতা বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে।

উল্লেখযোগ্য যে, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাত বাড়লে এবং অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি ভেস্তে গেলে, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পায়। হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সংঘাতের রেশ ছড়িয়ে পড়ায় তেল পরিবহন নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের সঙ্গে ওপেক প্লাস ভুক্ত দেশগুলো তাদের উত্তোলন কোটা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত বজায় রাখায় বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে, যা দাম নিম্নমুখী করতে প্রধান ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


৫ আগস্ট উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ৫ আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, ‘৫ আগস্টকে সামনে রেখে সরকার দেশজুড়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’

আজ (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দিনটির গুরুত্ব এবং বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই এই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্কতা জোরদার করতে এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার অংশ হিসেবে, পুলিশের যানবাহনগুলোকে চালকবিহীন অবস্থায় না রাখা এবং নিরাপত্তা কর্মীদের নিরবচ্ছিন্ন নজরদারি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করতে সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে এবং ৫ আগস্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করার লক্ষ্যে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চ-পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

তিনি মতিঝিল ও আশুলিয়ায় সম্প্রতি বোমাসদৃশ বস্তু উদ্ধারের কথা উল্লেখ করে বলেন, এই ধরনের ঘটনা আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টা।

তিনি আরো বলেন, দায়ীদের শনাক্ত করতে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে একটি সমন্বিত তদন্ত চলছে।

সালাহউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কার্যকলাপের ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

তিনি বলেন, তদন্ত শেষ হলে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক তিনটি অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজন মাদক ব্যবসায়ীকে। তারা ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ ধরা পড়েছেন।

সোমবার (৩ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে।

নগর পুলিণশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান সোমবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানালেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ফাঁকা স্থানে অভিযান চালিয়েছিল। সেই অভিযানে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মোঃ বাপ্পি ওরফে হিটুকে (৩৫) ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৩০ টাকা সহ গ্রেফতার করা হয়।

একই রাত পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় পলাতক আসামি বুলবুলির বসতবাড়িতে অভিযান চালিয়ে বহরমপুর ব্যাংক কলোনি গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মোঃ মোস্তাক আহম্মেদকে (৪৬) ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়।

সোমবার ভোর ৪টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় রাব্বুল শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে রাব্বুল শেখকে (৬৫) ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩১ হাজার ৬৩০ টাকা সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে নয়াদিল্লিকে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিষয়ে প্রতিমন্ত্রী কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। বাংলাদেশ ভারতের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায়, তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়ার দায়িত্ব ভারতের।’

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিভিত্তিক ‘দ্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার সংক্ষিপ্তভাবে যুক্ত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্য ভার্চুয়াল উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘোষণাকে ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক অঙ্গনে ইতিমধ্যে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করেই বাস্তবায়ন করা হবে।’

তিনি জানান, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে এবং এই সহযোগিতা বৃহত্তর ইন্দো-প্যাসিফিক কাঠামোর সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান এই সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবেই দেখছে ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%