প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক তিনটি অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজন মাদক ব্যবসায়ীকে। তারা ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ ধরা পড়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে।
নগর পুলিণশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান সোমবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানালেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ফাঁকা স্থানে অভিযান চালিয়েছিল। সেই অভিযানে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মোঃ বাপ্পি ওরফে হিটুকে (৩৫) ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৩০ টাকা সহ গ্রেফতার করা হয়।
একই রাত পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় পলাতক আসামি বুলবুলির বসতবাড়িতে অভিযান চালিয়ে বহরমপুর ব্যাংক কলোনি গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মোঃ মোস্তাক আহম্মেদকে (৪৬) ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়।
সোমবার ভোর ৪টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় রাব্বুল শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে রাব্বুল শেখকে (৬৫) ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩১ হাজার ৬৩০ টাকা সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন