১০:৫০ এম
বরগুনা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন হাং (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন ২০২৬) রাত ১২টা ১০ মিনিটের দিকে বরগুনা সদর থানাধীন ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিংড়াবুনিয়া এলাকার বারেক সিকদারের বাড়ি সংলগ্ন পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজন মো. শাহাবুদ্দিন হাংকে তল্লাশি করে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করে বরগুনা সদর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন