ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন, যৌথ অভিযান ও পুনর্বাসনের আশ্বাস


নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন, যৌথ অভিযান ও পুনর্বাসনের আশ্বাস

নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা রুপার ময়বাড়ি এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আহ্বানে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক) কর্তৃক আয়োজিত 'গলাচিপা সম্মেলন, জুলাই-২০২৬' এ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, গলাচিপাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসনীয়। মাদক নির্মূলে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি এলাকায় একটি খেলার মাঠ, একটি লাইব্রেরি এবং খাসজমি থাকলে জনকল্যাণে বরাদ্দ দেওয়ার বিষয়েও আশ্বাস দেন। এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিটি করপোরেশন ও রাজনৈতিক নেতারা অংশ নিয়ে মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ, যৌথ অভিযান এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর আলোচনা করেন।

আরও পড়ুন: শীতলক্ষ্যা থেকে মাটি লুট থামছে না, অভিযানে ক্ষুব্ধ স্থানীয়রা

এসময় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ; চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ; সিও, ৬২ বিজিবি ব্যাটেলিয়ন, নারায়ণগঞ্জ; সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ; আয়োজক কমিটিসহ এলাকার জনসাধারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মেডিসিন ছাড়া আধুনিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে উঠে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারা চিকিৎসকদের জন্য একটি বড় অর্জন এবং রোগীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

শনিবার দুপুরে, সিলেট নগরীর শাহজালাল উপশহরে এডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, দেশের চিকিৎসা সেবাকে আরও টেকসই ও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার প্রসারকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার মতে, একসময় বাংলাদেশে ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা সীমিত থাকলেও বর্তমানে এটি চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস এবং প্রধান চিকিৎসা উপদেষ্টা প্রফেসর ড. এন. এম. কিরণ।

এ ছাড়াও অনুষ্ঠানে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু হানিফ হলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


আবু হানিফ হলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র

গণঅধিকার পরিষদ(জিওপি) এর মুখপাত্র হিসেবে আবু হানিফ নিযুক্ত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে সভাপতি মোঃ নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনে আবু হানিফ-কে দলের মুখপাত্র হিসেবে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

আবু হানিফ পূর্বে দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজায় ইমামতির তালিকা প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


খামেনির জানাজায় ইমামতির তালিকা প্রকাশ করল ইরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা ধাপে ধাপে এগিয়ে চলছে। প্রথম দিনে বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তেহরানের গ্র্যান্ড মোসল্লা প্রাঙ্গণে খামেনির লাশ রাখা হয়। তার কফিনের পাশে হামলায় নিহত পরিবারের অন্য সদস্যদের, এমনকি তার শিশু নাতনির কফিনও রাখা হয়েছিল।

এদিন হাজারো মানুষ শ্রদ্ধা জানালেও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়নি। দুই দিন ধরে জনগণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেওয়ার পর আগামী রোববার আনুষ্ঠানিকভাবে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খামেনি মোসল্লায় প্রথম জানাজার নামাজ শুরু হবে।

এদিকে জানাজার নামাজে কারা ইমামতি করবেন, সেই তালিকাও প্রকাশ করেছে ইরান। তবে আলোচিত বিষয় হলো তালিকায় নেই খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির নাম। ফলে নিশ্চিত হয়েছে যে, তিনি বাবার জানাজার নামাজে ইমামতি করবেন না।

শিয়া ধর্মীয় রীতিতে সাধারণত সর্বোচ্চ নেতার জানাজায় দায়িত্ব পালন করেন বর্তমান সর্বোচ্চ নেতা। সেই প্রচলিত ধারার ব্যতিক্রম হওয়ায় মোজতবা খামেনির নাম অনুপস্থিত থাকাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, তেহরানে প্রথম জানাজার নামাজে ইমামতি করবেন জাফর সোবহানি। পরে পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত জানাজায় নেতৃত্ব দেবেন নাসের মাকারেম শিরাজি এবং সর্বশেষ মাশহাদে আয়োজিত জানাজার নামাজে ইমামতি করবেন হোসেইন নুরি হামেদানি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার বড় মেয়ে, জামাতা, ১৪ মাস বয়সী নাতনি এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রীও প্রাণ হারান। এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই হামলার পর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত শুরু কানাডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত শুরু কানাডার

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কানাডা ও মরক্কোর মধ্যে লড়াই উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচের প্রথম ১৩ মিনিটে বলের দখলে এগিয়ে রয়েছে মরক্কো (৬৮ শতাংশ) তবে গোলের সুযোগ তৈরিতে কানাডা এগিয়ে আছে। ইতিমধ্যেই তারা তিনটি শট নিয়েছে, যেখানে মরক্কো এখনো কোনো গোলমুখী সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের ১৩তম মিনিটে কানাডার স্টিফেন ইউস্তাকিও ডি-বক্সের ঠিক বাইরে থেকে শট নেওয়ার সুযোগ পেলেও তিনি সতীর্থ জনাথন ডেভিডকে পাস দিতে যান। কিন্তু সেই সিদ্ধান্তে সম্ভাবনাময় আক্রমণটি নষ্ট হয়ে যায়।

এর আগে ১১তম মিনিটে মরক্কোর নাঈল এল আইনাউইয়ের ভুল পাস থেকে বল কেড়ে নেন কানাডার আহমেদ। তিনি দ্রুত তানিতোলুওয়া ওলুওয়াসেয়িকে বলটি বাড়িয়ে দেন। ওলুওয়াসেয়ি দারুণ দক্ষতায় ডিফেন্ডারকে কাটিয়ে নিচের কোণ লক্ষ্য করে শট নিলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু পা বাড়িয়ে অসাধারণ সেভ করেন। ম্যাচের শুরুতে বারবার সতীর্থদের ভুল সামলাতে হচ্ছে এই অভিজ্ঞ গোলরক্ষককেও।

নবম মিনিটে মরক্কো নিজেদের মধ্যে ছোট ছোট পাসে খেলার গতি কিছুটা কমানোর প্রচেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে কানাডা ম্যাচে নিজেদের ছন্দ পেয়ে গেছে।

সপ্তম মিনিটে কানাডার ধারাবাহিক আক্রমণে মরক্কোর রক্ষণভাগ চাপে পড়ে। কর্নার থেকে তৈরি হওয়া এই সুযোগ শেষ পর্যন্ত ক্লিয়ার করতে সক্ষম হয় মরক্কো, কিন্তু কানাডার আক্রমণাত্মক শুরু তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

পঞ্চম ও ষষ্ঠ মিনিটে রিচি লারিয়ার দারুণ দৌড়ে প্রথম কর্নার আদায় করে কানাডা। ইউস্তাকিওর কর্নার থেকে বুনু বলটি মুষ্টিবদ্ধ করে ফিরিয়ে দিলেও কানাডা ফের আক্রমণে ওঠে। জনাথন ডেভিডের শটও দুর্দান্ত দক্ষতার সাথে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বুনু।

অন্যদিকে, ম্যাচের শুরুতে মরক্কো নিজেদের রক্ষণভাগে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলার গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কানাডার হাই প্রেসিংয়ে তারা বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে।

হিউস্টনের ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%