০২:৪৮ পি.এম
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের জন্য রোডম্যাপ প্রকাশ করেছে।
এই রোডম্যাপটি রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং এটি বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: শেষ রাতের ৫টি আমল যা বদলে দিতে পারে জীবন
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হজের রোডম্যাপটি হস্তান্তর করেন।
রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজচুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (০৯ জিলহজ্ব) ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে।
এছাড়া, সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তরের কার্যক্রম ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং এটি শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।
হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ এর মধ্যে। এদিকে, হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে। ঘোষিত এই রোডম্যাপ অনুযায়ী, হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য মন্ত্রীসভা অনুরোধ করেছে।
আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন