ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে


দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে

 

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ও মিসরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে শিল্প ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। মিসরের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে।

তিনি আরো বলেন, চামড়া, হালকা প্রকৌশল, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্প খাতে বাংলাদেশ ও মিসরের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এসব খাতে আরো উন্নয়ন সম্ভব।

শিল্পমন্ত্রী মিসরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সরকার শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে মিসরের উদ্যোক্তারা যেমন নতুন বাজারের সুযোগ পাবেন, তেমনি বাংলাদেশের শিল্প ও কর্মসংস্থানও সম্প্রসারিত হবে।

মিসরের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মিসর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী।

আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

তিনি শিল্প ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণ করা সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও মিসরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ককে সুদৃঢ় করার জন্য একটি 'ফ্রেশ স্টার্ট' অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে দুই দেশই একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে একটি নতুন সূচনার প্রয়োজন রয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও বলেন, দু’দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে, যা সম্মিলিত সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আলাপ-আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হলে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং জানান, আমরা শুধু ভৌগোলিক সীমানা ভাগাভাগি করি না; বরং সমৃদ্ধির স্বপ্নও ভাগ করে থাকি।

গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ইস্যু থাকাটা গণতন্ত্রের সৌন্দর্য; ইস্যু না থাকলে প্রকৃত গণতন্ত্র হয় না। তবে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের জনগণের একটাই মূল প্রত্যাশা— একটি সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক গঠন করা, যা উভয় পক্ষের জন্য কল্যাণকর পরিবেশ তৈরি করবে।

হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে সমাধানের জন্য আলোচনা ও কূটনৈতিক উপায়ের প্রয়োজন রয়েছে; এমন কোনো জটিল সমস্যা নেই। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে মন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করেন, বিদ্যমান বন্দি বিনিময় ও এক্সট্রাডিশন চুক্তির আওতায় শেখ হাসিনা ও ভারতে অবস্থানরত সকল চিহ্নিত পলাতক অপরাধীদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ফেরত পাঠাতে। এছাড়া শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত দেয়ার অনুরোধ জানান তিনি।

হাইকমিশনার জানান, ভারতের পক্ষ থেকে আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

 

এসএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। অন্য একজন পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে জিপিএ-৪.২৮ অর্জন করতে সক্ষম হয়।

সোমবার (১০ আগস্ট) সকালে কলেজ কর্তৃপক্ষের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছর ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।

ফল প্রকাশের পর কলেজের মধ্যে আনন্দের এক পরিবেশ সৃষ্টি হয়। এই সাফল্যে কলেজের ১৮তম ইনটেকের ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল। তিনি বলেন, "সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী পরিকল্পনা, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও ক্যাডেটদের নিরলস অধ্যবসায়ের সম্মিলিত ফল এ অর্জন।"

অধ্যক্ষ আরও বলেন, "ক্যাডেট কলেজের নিয়ম-শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও আধুনিক শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত পড়াশোনা, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেও কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।"

প্রতিষ্ঠার পর থেকেই ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে বলেও তিনি জানান।

ভবিষ্যতে ক্যাডেটরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া।

এর আগে, সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

গতকাল রবিবার সৌদি আরবের ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ওই কারখানায় কাজ করতেন তারা।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয় সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৪.০৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


নয় সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৪.০৫ শতাংশ

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করার পর দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন শিক্ষার্থী পাস করেছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। পুর্ণ পাসের হার ৬৪.০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

আজ সকাল ১০ টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলগুলো সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%