ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিনটি দেশ


পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিনটি দেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছরের বেশি সময় পর সংঘাত বন্ধে নতুন এক কূটনৈতিক উদ্যোগ সামনে এসেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি আলোচনার প্রস্তাবকে সমর্থন করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

গতকাল রবিবার লন্ডনে অনুষ্ঠিত এক বিশেষ প্রতিরক্ষা বৈঠক শেষে এই তিন দেশের শীর্ষ নেতারা সরাসরি সংলাপের প্রস্তাবকে সমর্থন জানান। তবে ক্রেমলিন এই আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।

জেলেনস্কি ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাথে আলোচনা করেছেন। বৈঠক শেষে বিশ্বনেতাদের পক্ষ থেকে দেয়া যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয় যে যুদ্ধবিরতি কার্যকর করতে এবং পরবর্তী শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সক্রিয় অংশগ্রহণে ইউক্রেন-রাশিয়ার মধ্যে সরাসরি সংলাপের প্রস্তাবকে নেতারা সমর্থন জানান।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

বিবৃতিতে আরো বলা হয়েছে, শান্তি আলোচনার শুরু হিসেবে যুদ্ধের ‘বর্তমান যোগাযোগ রেখা’ বা নিয়ন্ত্রণ রেখাটিকেই ভিত্তি ধরা উচিৎ।

নেতারা বলেছেন, আন্তর্জাতিক সীমান্ত কখনোই জোর করে পরিবর্তন করা যাবে না।

এর আগে, এই গত বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। কিন্তু পুতিন এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। পুতিন জানান, একটি সম্ভাব্য শান্তিচুক্তির রূপরেখা চূড়ান্ত না হলে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করার জন্য কোনো যৌক্তিকতা তিনি অনুভব করছেন না।

পুতিনের কাছে নিজের কঠোর বার্তা পৌঁছে দিতে আলাদা একটি কূটনৈতিক কৌশল গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রবিবার সন্ধ্যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, পুতিনের কাছে বার্তা পাঠাতে তিনি কিয়েভে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখানে উল্লেখযোগ্য যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় আব্রামোভিচ রয়েছেন।

আরও পড়ুন: গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

আব্রামোভিচের মাধ্যমে জেলেনস্কি বলেন, ‘আপনারা আমাদের ভূখণ্ডেই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কিন্তু আমরা আমাদের ভূখণ্ড ছেড়ে যাব না, আমরাও আপনাদের কোনো বিজয় অর্জন করতে দেব না।’ একই সঙ্গে তিনি পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের অনুরোধটি পুনর্ব্যক্ত করেন।

বর্তমানে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে আকাশসীমা সুরক্ষায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আরও গোলাবারুদ সরবরাহের প্রয়োজনীয়তা জানিয়ে আসছে কিয়েভ। জেলেনস্কি এখন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জন্য মিত্র দেশগুলোর সঙ্গে নানা উপায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি প্রতিমন্ত্রী আকস্মিক অফিস পরিদর্শন, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


ভূমি প্রতিমন্ত্রী আকস্মিক অফিস পরিদর্শন, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬

সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। তিনি সোমবার (৮ জুন) কোন সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে এই পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনের সময় দুই কার্যালয়ের সেবা কার্যক্রম, কর্মকর্তা উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও ঘাটতি উঠে আসে।

পরিদর্শনের শুরুতে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। তিনি প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫–২০ মিনিট পরে কার্যালয়ে আসেন।

এ সময় পরিদর্শনে দেখা যায়, ৮ জন কর্মকর্তার মধ্যে মাত্র দুইজন—সার্ভেয়ার ও নামজারি সহকারী—নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন।

অফিসের বাইরে অবস্থান করা কয়েকজন সেবাপ্রার্থী জানান, তারা দীর্ঘদিন ধরে ভূমি অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে সেবা প্রদানে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের পর তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করেন এবং তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের দুর্বল অবকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।

রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি টিমের সঙ্গে কথা বলে দেখা যায়, ওই ইউনিটের কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত ছিলেন এবং কার্যক্রম চলমান ছিল। প্রতিমন্ত্রী একাধিক রেকর্ড রুম ঘুরে দেখেন।

এ সময় কর্মকর্তারা জানান, সার্ভার সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি সার্ভার-সংক্রান্ত কাজে নিয়োজিতদের শোকজ করার নির্দেশ দেন।

তিনি তথ্যকেন্দ্রকে ডেডিকেটেড জনবল দিয়ে পরিচালনার নির্দেশ দেন এবং সময়ের চেয়ে সেবার মান ও কার্যকারিতাকে অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর প্রতিমন্ত্রী আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী), সাভার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কার্যালয় সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং অবৈধ দোকানপাট তার নজরে আসে।

তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি অবহিত করেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এই আকস্মিক পরিদর্শনে আমিনবাজার ও আশুলিয়া—দুই রাজস্ব সার্কেলেই সেবাদান ব্যবস্থাপনা, উপস্থিতি শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে একাধিক অনিয়ম ও ঘাটতি উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে বাসের চাপায় মৃত্যু এক নারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:১২ পি.এম


বাগেরহাটে বাসের চাপায় মৃত্যু এক নারীর

জেলার মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন, যার নাম আমেনা বেগম (৫৫)। দুর্ঘটনাটি ঘটে গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে, উপজেলার দেড় বোয়ালিয়া এলাকার রহিমা ফিলিং স্টেশনের সামনে।

 স্থানীয় সূত্রে জানায়, একটি ইজিবাইক যখন মহাসড়ক দিয়ে চলাচল করছিল, তখন ঢাকাগামী ধলেশ^র পরিবহনের দ্রুতগতির একটি বাস ইজিবাইককে চাপা দেয়। এই ঘটনার ফলে ঘটনাস্থলেই আমেনা বেগমের মৃত্যু ঘটে।

 পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার আবেদন

হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে আদালতে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছে, যার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমও আছেন।

ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সোমবার কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় এই মামলার আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতে উপস্থিত আছেন। মামলায় অন্যান্য অভিযুক্ত ব্যক্তির মধ্যে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান, এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন যে, বাংলাদেশে শিশু জন্মের পর সংক্রামক রোগ প্রতিরোধের জন্য সরকারিভাবে হাম ও রুবেলার টিকা নিয়মিত ও বাধ্যতামূলকভাবে দেওয়া হয়। তবে ১নং আসামি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর, ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এরপর ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় টিকা আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হলেও, দীর্ঘ দেড় বছর সময়ক্ষেপণের কারণে দেশের টিকার তীব্র সংকট দেখা দেয়।

অভিযোগে আরো বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স (যিনি মামলার ২নং সাক্ষী) গণমাধ্যমে ২০ মে জানিয়েছেন, হাম-রুবেলা টিকার সম্ভাব্য সংকট সম্পর্কে তৎকালীন সরকারের স্বাস্থ্য বিভাগকে আগেই সতর্ক করা হয়েছিল। আসামিরা সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি, যার ফলে দেশে টিকার অভাবে হামের মহামারি দেখা দেয়।

মামলার আরজিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে ৪ জুনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫,৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়। টিকার অভাবে প্রায় ৬১০ জন শিশু মৃত্যুবরণ করেছে এবং ৭৫,৭০০ শিশু শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষ করে, বিগত ২ জুন চট্টগ্রামের মীরসরাইয়ে আবদুল্লাহ আল ফাহিম ও ইশরাত জাহান দম্পতির সন্তান এবং ২২ মে ঢাকার হাসপাতালে আবদুল্লাহ আল নোমান নামে আরেক শিশু মারা যায়। এছাড়া ২২ এপ্রিল ঢাকা শহরের হাসপাতালে জাফরজান ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির একমাত্র সন্তান ফাইয়াজ হাসান তাজিমের মৃত্যুরও উল্লেখ করা হয়েছে।

বাদী অভিযোগে উল্লেখ করেছেন যে, আসামিরা অত্যন্ত প্রভাবশালী ও ভিআইপি ব্যক্তি হওয়ায় বনানী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলাটি গ্রহণ করেনি এবং আদালতে দায়ের করার পরামর্শ দেয়। তাই বিজ্ঞ আদালতে এই মামলা করা হয়েছে। আবেদনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরয়ানা জারি করে জেলহাজতে আটকে রাখার এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রার্থনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ নির্ধারণ

আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এই প্রবেশপত্র বিতরণ করবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার (৭ জুন) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হবে টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার জন্য। পরবর্তী দিন, ১৬ জুন, মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।

প্রবেশপত্র নিতে হলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। তবে শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।

বোর্ড জানিয়েছে, যদি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহ করার পর তিনি তা তার কেন্দ্রের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত বিতরণ করবেন।

যদি প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি দেখা যায়, তবে সংশোধনের সুযোগ রয়েছে। প্রবেশপত্র যাচাইয়ের পর যেকোনো ধরনের ত্রুটি, কম বা বেশি দেখা গেলে তা অবশ্যই আগামী ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে সংশোধন করে নিতে হবে। এজন্য নির্ধারিত ছক অনুযায়ী উপ পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করা হলে পরীক্ষায় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার দায়ী থাকবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%