ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী


কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। সাক্ষাতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চেয়েছেন।

আজ মঙ্গলবার, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার ও কারিগরি সহায়তার ক্ষেত্রে বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে দক্ষ এবং বিশ্বমানের মানবসম্পদ তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করছে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

তিনি বলেন, সুইডেনসহ ইউরোপের বাজারে কেয়ারগিভারসহ দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ জোরদার এবং দক্ষ মানবসম্পদ রপ্তানির জন্য স্বীডেন সরকারের নিবিড় সহযোগিতা প্রত্যাশা করেছেন মন্ত্রী।

আলোচনাকালে সুইডিশ রাষ্ট্রদূত জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথেই সুইডেনের ‘দ্বিপাক্ষিক সহযোগিতা কৌশল’ (Bilateral Cooperation Strategy) বিদ্যমান।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সুইডেনের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে এবং রেডিমেড গার্মেন্টস ও স্বাস্থ্যসেবা খাতসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সুইডিশ বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তিনি এও জানান, বর্তমানে সুইডেনে প্রায় ১০ হাজার বাংলাদেশি অবস্থান করছে, যাঁদের অধিকাংশই শিক্ষার্থী।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

সুইডেনে অনিয়মিত অভিবাসন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেছেন, অসাধু মানব পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে কিছু নিরপরাধ মানুষ অনিয়মিত অভিবাসনের শিকার হচ্ছেন।

মন্ত্রীর জবাবে তিনি বলেছেন, মানব পাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রনালয় অত্যন্ত কঠোর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। উন্নত জীবনের প্রত্যাশা এবং পাচারকারীদের প্রলোভনই এ সমস্যার প্রধান কারণ। এই সমস্যা দূরীকরণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সাথে সমন্বয় করে দেশব্যাপী গণসচেতনতা বৃদ্ধিসহ বহুমুখী কার্যক্রম চালানো হচ্ছে।

রোহিঙ্গা সংকটকে সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে মন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলেন, সুইডেন রোহিঙ্গা ডোনার গ্রুপের কো-চেয়ার হওয়ায় বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে অনুরোধ করেন।

সুইডিশ রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করতে সুইডিশ আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী এ সময় মিয়ানমারে সম্মানজনক এবং স্থায়ী প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশে সুইডিশ দূতাবাসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর অধীনে রাখতে হবে : গাজী আতাউর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর অধীনে রাখতে হবে : গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে রাখার দাবি জানিয়েছে। মঙ্গলবার একটি বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ এক দশক ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি মেধাভিত্তিক কেন্দ্রীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও নিবন্ধন সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশও করে আসছিল। এর ফলে ব্যবস্থাপনা কমিটির স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ৩ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় এই পদ্ধতি বাতিল করে স্কুল ব্যবস্থাপনা কমিটিকে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিল এবং আগের মতো এনটিআরসিএর হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকারের মধ্যে দলীয়করণের একটি ক্ষতিকর প্রবণতা দেখা যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। দেশের সব জেলা ও মহানগরে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে, এবার স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতে তুলে দিয়ে অনিয়ম, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও স্বজনপ্রীতির পথ উন্মুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ইতিবাচক সংস্কার করার কথা থাকলেও শিক্ষামন্ত্রী ভালো নিয়ম-নীতিগুলো পরিবর্তন করে পরিস্থিতিকে খারাপের দিকে ঠেলে দিচ্ছেন। গত বছরের সেপ্টেম্বরে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের যে ব্যবস্থা চালু হয়েছিল, সেটি গত ২১ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বাতিল করা হয়েছে। সার্বিকভাবে এতে শিক্ষামন্ত্রীর সদিচ্ছা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠে এসেছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থানের সঙ্গে জড়িত এই বিষয়টি বড় ধরনের অসন্তোষ তৈরি করতে পারে। তাই সরকারকে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অপু মোল্লার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ দম্পতি আটক

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম ভৈরব, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


ভৈরবে অপু মোল্লার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ দম্পতি আটক

কিশোরগঞ্জের ভৈরবে অপু মোল্লার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ১৬ হাজার ১০০ টাকাসহ এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল রাত আনুমানিক ৮টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পুকুরপাড় এলাকার বাস্তুহারা (বস্তি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—আলাউদ্দিন ও তার স্ত্রী নুরুন্নাহার।
স্থানীয়দের ভাষ্য, পঞ্চবটী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু মোল্লার নেতৃত্বে এলাকার মুরুব্বি ও যুব সমাজের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আলাউদ্দিনের ঘরে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রী নুরুন্নাহারকে আটক করা হয়।
অভিযানকারীদের দাবি, নুরুন্নাহারের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে উপস্থিত এলাকাবাসীর সামনে আটক দম্পতিকে উদ্ধারকৃত মাদক ও নগদ টাকাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অপু মোল্লা বলেন, একসময় পুকুরপাড় এলাকাটি মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ছিল। এলাকাবাসীর ধারাবাহিক প্রতিরোধ ও প্রতিবাদের কারণে মাদক কারবারিদের অনেকেই মাদক ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে এখনো কিছু ব্যক্তি গোপনে মোবাইল ফোনের মাধ্যমে মাদক বিক্রি করছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও নজরদারি রয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এলাকাবাসী নিয়মিতভাবে মাদকের আস্তানাগুলোতে নজরদারি করছে। মাদক কারবারিরা ব্যবসা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতা করা হবে।
এলাকাবাসীর দাবি, মাদক নির্মূলে স্থানীয়দের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর ও নিয়মিত অভিযান প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি বেল্লাল হাওলাদার বিল্লুকে গ্রেফতার করলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি বেল্লাল হাওলাদার বিল্লুকে গ্রেফতার করলো পুলিশ
 
পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার দুই সহযোগী। সোমবার শেষ বিকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ১১ আগস্ট  দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে কলাপাড়া  আদালতে প্রেরণ করা হয়েছে।
 
গ্রেফতারকৃত বেল্লাল হোসেন হাওলাদার মহিপুর থানার আলীপুর ৩ নং ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে, পলাতক আসামিরা হলো: নয়াপাড়া এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আল আমিন খলিফা (৪২) এবং আমির ফকিরের ছেলে মো. রুমান (২২)।
 
মংগলবার সরেজমিনে গেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে কাঁচা রাস্তার ওপর ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে স্থানীয় জনগণের সহায়তায় বেল্লালকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সাথে থাকা অন্য দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 
এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বেলাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার বেলালসহ পলাতক আরো দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মংগলবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামিকে কলাপাড়া জুডিশিয়াল আদালতে প্রেরন করা হয়েছে।’
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, কাউকে পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। সমাজে নারীর অন্তর্ভুক্তিকে আরও জোরদার করার লক্ষ্যে সরাসরি নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করছে সরকার।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে Centre for Women and Children Studies (CWCS) -এর আয়োজনে ‘National Seminar on Advocacy for Change in Women’s Economic Empowerment in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি নাজ ফারহানা।

নারীর অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিক পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নারী শিক্ষাকে অবৈতনিক ও উপবৃত্তি প্রথা চালু করেছিলেন, ফলশ্রুতিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব বৃদ্ধি পেয়েছে।

নারীরা যাতে কর্মক্ষেত্রে নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারেন, সেই বিবেচনায় বেগম খালেদা জিয়া’ই দেশে প্রথম ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার সেই ডে-কেয়ার সুবিধাকে আরও আধুনিক ও বিস্তৃত করার পদক্ষেপ গ্রহণ করেছে।

শিক্ষাকে কর্মসংস্থানের মূল ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, নারীদের জন্য সঠিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা গেলে নারীরা শুধু নিজেদের জন্যই কর্মসংস্থান তৈরি করবে না, বরং সমাজের অন্যান্য কর্মক্ষমদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।

এক্ষেত্রে তিনি কেয়ার ইকনোমি এবং ক্রিয়েটিভ ইকোনমিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী সমাজে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের বক্তারা নারী স্বাস্থ্য রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একইসাথে নারীদের বিনা জামানতে ঋণ প্রদান ও ব্যবসায়ের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইসরাত শারমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Agence Française de Développement, সাউথ এশিয়ান উইমেন ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলন চেম্বার অব উইমেন অন্ট্রাপ্রেনার, পূর্ণিমা, GERES, বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%