প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে অপু মোল্লার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ১৬ হাজার ১০০ টাকাসহ এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল রাত আনুমানিক ৮টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পুকুরপাড় এলাকার বাস্তুহারা (বস্তি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—আলাউদ্দিন ও তার স্ত্রী নুরুন্নাহার।
স্থানীয়দের ভাষ্য, পঞ্চবটী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু মোল্লার নেতৃত্বে এলাকার মুরুব্বি ও যুব সমাজের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আলাউদ্দিনের ঘরে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রী নুরুন্নাহারকে আটক করা হয়।
অভিযানকারীদের দাবি, নুরুন্নাহারের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে উপস্থিত এলাকাবাসীর সামনে আটক দম্পতিকে উদ্ধারকৃত মাদক ও নগদ টাকাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অপু মোল্লা বলেন, একসময় পুকুরপাড় এলাকাটি মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ছিল। এলাকাবাসীর ধারাবাহিক প্রতিরোধ ও প্রতিবাদের কারণে মাদক কারবারিদের অনেকেই মাদক ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে এখনো কিছু ব্যক্তি গোপনে মোবাইল ফোনের মাধ্যমে মাদক বিক্রি করছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও নজরদারি রয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এলাকাবাসী নিয়মিতভাবে মাদকের আস্তানাগুলোতে নজরদারি করছে। মাদক কারবারিরা ব্যবসা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতা করা হবে।
এলাকাবাসীর দাবি, মাদক নির্মূলে স্থানীয়দের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর ও নিয়মিত অভিযান প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন