ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএরের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক


ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএরের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে প্রশাসনিক জটিলতা কমানো এবং সমন্বিত সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ব্যবসার প্রক্রিয়া সহজীকরণ’ বিষয়ক একটি বৈঠকে এই তাগিদ দেন।

এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী। এতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা পাওয়ার বিদ্যমান প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা। একই সঙ্গে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে অনাবশ্যক ধাপ ও সময় কিভাবে কমানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী মন্তব্য করেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা হ্রাস পেলে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহিত হবে।

তিনি সেবা প্রদান ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সব সেবা পর্যায়ক্রমে ডিজিটাল এবং একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনা প্রয়োজন। এর মাধ্যমে সেবা প্রদানে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

বৈঠকে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার আধুনিকায়নে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, শনিবার বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, শনিবার বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাবে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে আগামীকাল শুক্রবার দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের জ্বালানি। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি শুক্রবার দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পারমাণবিক জ্বালানি পরিবহনে এখন পর্যন্ত নতুন কোনো জটিলতা দেখা দেয়নি। আজ বৃহস্পতিবার জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। ফলে এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়। বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এক বার্তায় জানায়, ত্রুটি সারিয়ে মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ, উভয় জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রণ ভাল্বগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনে পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের উন্নয়ন দেখে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


দেশের উন্নয়ন দেখে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান মন্তব্য করেছেন যে, দেশের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার জন্য অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেছেন, "দেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করছে।"

এ কথা তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন।

আমানউল্লাহ আরও বলেন, "জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি। সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ১৭ বছরে যেসব উন্নয়নকাজ হয়নি, সেসব কাজ নতুন করে শুরু হয়েছে।"

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমানে স্কুল, কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির, সড়ক, সেতু ও কালভার্টসহ বিভিন্ন খাতে উন্নয়নকাজ শুরু হয়েছে। তিনি জানান, পাশাপাশি মানবসেবায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম দেখে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমান বলেন, "হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধরে রাখতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।" তিনি বলেন, পাড়া-মহল্লা, গ্রাম, হাটবাজার, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন
সারাদেশে একযোগে কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষিকার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। ১লা অক্টোবর বিকেলে উপজেলা হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিকউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুঁইয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, কৃষক দলের সভাপতি মহসিন হাসান। উপজেলায় ১৭০৮ জন কে ২৫০০ টাকা প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

শহিদুল ইসলাম, প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা
  রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন (এফএস এনসিও), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়:

১. বাল্যবিয়ে প্রতিরোধ ও সামাজিক সচেতনতা

নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা সাপমারা ও কুকুরমারা এলাকায় অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের মধ্যে বাল্যবিয়ের প্রবণতা তুলে ধরেন।
  • সেনা জোনের বক্তব্য: জোন প্রতিনিধি জানান, বিষয়টি নিয়ে জোন সদরে একটি লিখিত আবেদন জমা পড়েছে। জোন কমান্ডারের নির্দেশনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উভয় পক্ষের অভিভাবক, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের মাধ্যমে তা নিষ্পত্তির চেষ্টা করা হবে।
  • প্রশাসনের নির্দেশনা: উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি জোরদার করে বাল্যবিয়ে রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

২. জনস্বাস্থ্য ও অসুস্থ প্রাণীর চিকিৎসা

এলাকায় পথকুকুরের অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ দূষণ ও জলাতঙ্কসহ স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সভায় উপস্থাপন করে সেনা জোন।
  • প্রাণিসম্পদ বিভাগের বক্তব্য: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সরকারি নীতিমালায় গৃহপালিত প্রাণীদের জন্য টিকা ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকে, তবে বেওয়ারিশ প্রাণীদের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাধ্যমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • প্রশাসনের পদক্ষেপ: উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

     

৩. চেঙ্গী নদীতে অবৈধ নেট জাল ও নৌ-চলাচলে বিঘ্ন

চেঙ্গী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ নেট জাল বসিয়ে মাছ শিকারের কারণে সাধারণ মানুষের নৌ-চলাচল ও নিরাপত্তা বাহিনীর অপারেশনাল কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে জোন প্রতিনিধি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

৪. সড়ক শৃঙ্খলা ও যানজট নিরসন

  • গবাদিপশু নিয়ন্ত্রণ: সড়কে অনিয়ন্ত্রিতভাবে গরু-ছাগল ছেড়ে রাখা বা বেঁধে রাখার কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখা ও সতর্কতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।
  • ঘিলাছড়ি বাজারে যানজট: ঘিলাছড়ি বাজারের হাটের দিন আরএমএমকে সড়কের ওপর যত্রতত্র দোকানপাট ও গাড়ি পার্কিংয়ের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাজার পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে রাস্তা দখলমুক্ত ও যান চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়।

৫. মাদক, জুয়া, কিশোর গ্যাং ও পাহাড় কাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

সাংবাদিক প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে জমিজমা সংক্রান্ত বিরোধ, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন এবং মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
  • সেনা জোনের অবস্থান: জোন প্রতিনিধি স্পষ্ট করেন যে, অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও মাদকের ব্যাপারে জোন কমান্ডারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হচ্ছে। সঠিক তথ্য দিয়ে প্রশাসন ও সেনাবাহিনীকে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
  • যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্তকরণ: তিনি আরও জানান, কিশোর ও যুবসমাজকে অনলাইন বেটিং ও জুয়া থেকে দূরে রাখতে সম্প্রতি 'রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লিগ কাপ' ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া ইসলামপুরের স্থানীয় 'ভাই ভাই ক্লাব' আয়োজিত টুর্নামেন্টেও রেফারি, লাইন্সম্যান ও নিরাপত্তা দিয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।

     

৬. শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা

আগামী ১৫–২০ অক্টোবর অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নানিয়ারচর কলেজের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানানো হয়। জোন প্রতিনিধি জানান, পূর্বের ন্যায় এবারও উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী সর্বোচ্চ তৎপর থাকবে।

৭. বিদ্যুৎ সমস্যা নিরসনে সেনা জোনের উদ্যোগ

এলাকার সার্বিক মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরা হয়:
১। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এলাকায় নতুন ০১ জন লাইনম্যান পদায়ন নিশ্চিত করা হয়েছে।
২। ডাকবাংলো পাড়া সাব-স্টেশনের নিরাপত্তার সুবিধার্থে নিরাপত্তা প্রহরীর জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে।
৩। সাব-স্টেশনে প্রয়োজনীয় ৫টি ব্রেকার না থাকায় বিদ্যুৎ সরবরাহে যে বিঘ্ন ঘটছে, তা নিরসনে জোন কমান্ডারের উদ্যোগে বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ে যোগাযোগ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ব্রেকারগুলো এনে স্থাপন করা হবে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%