১১:১৬ এম
বাংলাদেশের তামিম ইকবালসহ পাঁচজন ক্রিকেটার এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) আজীবন সদস্যপদ পেয়েছেন।
তামিমের সঙ্গে অন্যদের মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস-সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স ও ভারতের চেতেশ্বর পূজারা। এমসিসি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।
এমসিসি তামিমকে নিয়ে জানায়, তিনি দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত। ২০০৮ সালে তার টেস্ট অভিষেকের পর তিনি টেস্ট ক্রিকেটে ৫ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। এটি বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এমসিসি আরও উল্লেখ করে যে, তামিম ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ নাম লেখানো বাংলাদেশের হাতেগোনা কয়েকজন ক্রিকেটারের মধ্যে একজন। এছাড়া, তিনি ২৪৩টি ওয়ানডে ম্যাচে ৮ হাজারেরও বেশি রান করেছেন। যে পরিসংখ্যানটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তামিম ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার এবং উইজডেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন