ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

যুদ্ধ বন্ধে ইতিবাচক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান


যুদ্ধ বন্ধে ইতিবাচক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান যুদ্ধ বন্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী। তবে হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকির মধ্যে পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনো চাপে নতি স্বীকার করবে না।

অবশেষে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের চেয়ে ওমানের সঙ্গে আলোচনাতেই তেহরান বেশি গুরুত্ব দিচ্ছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালির সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া সম্ভব।

দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালি নিয়ে চুক্তিও খুব কাছাকাছি। তবে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিছু নির্দিষ্ট অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম।

আরও পড়ুন: কাতারের সতর্কতা: ইরানের হামলার শঙ্কায় বিভিন্ন দেশে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুদ্ধ চায় না। তবে কোনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না তিনি জানিয়ে দেন। পাশাপাশি, তিনি উল্লেখ করেন, ইরানের সামরিক তৎপরতা শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

যুদ্ধ বন্ধের সম্ভাবনার মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে, তেহরানের পার্লামেন্টে হরমুজে নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই আইনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো শত্রুভাবাপন্ন দেশের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানার প্রস্তাব রয়েছে। এরইমাঝে, হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে ইরান ও ওমান।

আরও পড়ুন: মার্কিন দূত উইটকফের পুতিনের সঙ্গে বৈঠক বুধবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত আরও ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:২১ এম


শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত আরও ২৩

শ্রীলঙ্কায় একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একাধিক কারাগারে বড় ধরনের সহিংসতা ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি কারাগারে পুলিশ এবং দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। পৃথক এসব ঘটনায় অন্তত তিনজন বন্দি নিহত হয়েছেন এবং আরও ২৩ জন আহত হয়েছেন। এ তথ্য দেশের সংসদে জানিয়েছেন জননিরাপত্তামন্ত্রী আনন্দ উইজেপালা।

মন্ত্রী জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগারে প্রায় ৪০ জন বন্দি সেল ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এক বন্দি নিহত হন।

এরপর শুক্রবার সকালে রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কুরুউইটা কারাগারে নতুন করে দাঙ্গা শুরু হয়। সেখানে সংঘর্ষে আরও দুই বন্দির মৃত্যু ঘটে। আহত হন বেশ কয়েকজন।

এদিকে, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগম্বোর একটি উন্মুক্ত কারাগারেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে বেশ কিছু বন্দি কারাগারের ছাদ ও খোলা মাঠে চলে আসেন। পরে দাঙ্গা দমন পুলিশ তাদের নিয়ন্ত্রণে এনে নিজ নিজ ওয়ার্ডে ফিরিয়ে নেয়।

জননিরাপত্তামন্ত্রী আনন্দ উইজেপালা বলেছেন, কারাগারে সহিংসতার পেছনে মাদক ব্যবসায়ী ও প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে। তবে এর সঙ্গে কোনো পরিকল্পিত অন্তর্ঘাত জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে সরকার।

কারাগারগুলোর অতিরিক্ত ভিড় পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বন্দিদের অধিকারবিষয়ক কমিটির সভাপতি সেনাকা পেরেরা জানিয়েছেন, দেশটির কারাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার প্রায় চারগুণ বন্দি একসঙ্গে গাদাগাদি করে অবস্থান করছেন।

দেশটির বিচারমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রায় ১০ হাজার বন্দির ধারণক্ষমতার বিপরীতে শ্রীলঙ্কার কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৩৯ হাজারের বেশি। তাদের বড় একটি অংশ মাদকসংক্রান্ত মামলার বিচারাধীন আসামি।

কারাগারে বন্দির চাপ কমাতে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উচ্চ আদালতের বিচারকদের চাকরির মেয়াদ বাড়ানোর পরিকল্পনাও করছে সরকার।

তবে একসঙ্গে একাধিক কারাগারে দাঙ্গার ঘটনায় দেশটির কারা নিরাপত্তা ও অতিরিক্ত বন্দির সমস্যার নতুনভাবে দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেড গভর্নর লিসা কুককে অপসারণে ট্রাম্পের নতুন পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ এম


ফেড গভর্নর লিসা কুককে অপসারণে ট্রাম্পের নতুন পদক্ষেপ

মর্টগেজ জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে পদ থেকে সরানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন উদ্যোগ নিচ্ছেন।

শুক্রবার এএফপির কাছে আসা হোয়াইট হাউসের একটি নথি থেকে এ বিষয়টি জানা যায়।

এর আগে জুনে সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই পদক্ষেপে বাধা দিয়েছিল।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গত ৫ আগস্ট কুককে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনাকে জানানো হচ্ছে যে, প্রেসিডেন্ট আপনাকে আপনার পদ থেকে অপসারণের বিষয়টি বিবেচনা করছেন।’ ওই চিঠিতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনোর স্বাক্ষর রয়েছে।

বন্ধকী ঋণের আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের সাথে সম্পর্কিত বিষয়ে কুককে চিঠির তারিখ থেকে ২১ দিন সময় দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য। তবে এসব অভিযোগ এখনও প্রমাণিত নয় এবং কুক যথাযথভাবে তা অস্বীকার করেছেন।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ফেডারেল রিজার্ভের স্বাধীনতার ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছেন। তিনি ফেডের সাবেক চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছেন এবং গভর্নর লিসা কুককে পদ থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ১১১ বছরের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে কুককে পদ থেকে সরানোর এই উদ্যোগটি কোনো প্রেসিডেন্টের দ্বারা প্রথমবারের মতো নেয়া হচ্ছে।

জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি রায়ে জানায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফেডারেল রিজার্ভের গভর্নরদের ‘যেকোনো কারণে বা কোনো কারণ ছাড়া’ বরখাস্ত করার ক্ষমতা নেই।’

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দলীয় প্রতিষ্ঠান, যা বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণ করে। প্রেসিডেন্ট গভর্নরদের মনোনয়ন দেন এবং এরপর সিনেটের অনুমোদনের পরে তারা দায়িত্ব গ্রহণ করেন।

সুপ্রিম কোর্ট তার রায়ে ফেডের স্বাধীনতার গুরুত্ব নিয়ে চাখ দিলেও তারা কুকের বিরুদ্ধে আনা বন্ধকী ঋণ জালিয়াতির মূল অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেয়নি।

জুনের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কুকের বিরুদ্ধে তিনি ‘অবিলম্বে যথাযথ ব্যবস্থা’ নেবেন।

হোয়াইট হাউসের নতুন চিঠিতে কুকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘অন্ততপক্ষে, এই আচরণ চরম অবহেলার প্রমাণ এবং এটি দেখায় যে আপনি এই পদে থাকার উপযুক্ত নন।’

সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে চিঠিতে উল্লেখ করা হয়েছে, কুককে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার সুযোগ ছাড়াই তাকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এ কারণে কুককে আগামী ২৬ আগস্টের মধ্যে অভিযোগগুলোর জবাব দিতে বলা হয়েছে।

ফেডারেল রিজার্ভের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী কুক শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে চলেছেন।

সুপ্রিম কোর্টের রায়ের পর মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কুক জানিয়েছেন, ‘আমি ফেডারেল রিজার্ভের গভর্নর হওয়ার কয়েক বছর আগে স্বাক্ষর করা বন্ধকী ঋণের নথিপত্র নিয়ে এই বিষয়টি কখনোই ছিল না।’

তিনি এটিও বলেছেন, ‘এটি ছিল একটি সাজানো অজুহাতের ভিত্তিতে আমাকে পদ থেকে সরানোর চেষ্টা।

কারণ, আমি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করিনি এবং আমেরিকান জনগণের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করেই সুদের হার নির্ধারণ করে গেছি।’

ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন কুককে বরখাস্তের নতুন পদক্ষেপকে ‘আবারও আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ অবৈধভাবে নেওয়ার ট্রাম্পের চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

তিনি জানিয়েছেন, ট্রাম্প যাতে সফল না হন, তা নিশ্চিত করতে ডেমোক্র্যাটরা ‘প্রতিরোধ চালিয়ে যাবে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল ধ্বংসাবশেষ জনসমক্ষে আনল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩০ এম


এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল ধ্বংসাবশেষ জনসমক্ষে আনল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ভূপাতিত মার্কিন ও ইসরায়েলি সামরিক বিমানগুলোর বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে প্রদর্শন করেছে। এসব ধ্বংসাবশেষের মধ্যে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানও রয়েছে, যা ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের দ্বারা গুলিবিদ্ধ হয়ে ভূপাতিত হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একটি টিজারে প্রদর্শনীতে থাকা বিভিন্ন সামগ্রী তুলে ধরেছে। প্রদর্শনীতে দেখা যায়, এফ-১৫ যুদ্ধবিমানটির পাইলটের ইজেকশন সিট, বিমানের ককপিটের ক্যানোপির একটি অংশ এবং লেজের একটি অংশও।

প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যান্য সামরিক বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি ভূপাতিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশও রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবারই প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শিত হচ্ছে।

এর আগে, আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেবি জানিয়েছিলেন যে, ১২ দিনের যুদ্ধের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সকে একটি নিজস্ব বিমান প্রতিরক্ষা সক্ষমতা তৈরির দায়িত্ব দেওয়া হয়। তিনি দাবি করেন, এই প্রকল্পটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এবং এর মাধ্যমে নতুন একটি দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। পরবর্তীতে যুদ্ধের সময় ওই ব্যবস্থা ব্যবহৃত হয়েছে।

মোহেবি আরও দাবি করেছেন, সংঘাতের সময় ওই প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে, আইআরজিসি অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সময় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসের দাবি করেছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সরঞ্জামের মধ্যে বিভিন্ন ধরনের রাডার ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (এডব্লিউএসিএস) বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, চালকসহ ও চালকবিহীন যুদ্ধবিমান এবং বিমান রাখার সুরক্ষিত স্থানও অন্তর্ভুক্ত রয়েছে। তথ্যসূত্র: তাসনিম নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ এম


ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন। শনিবার সকালে সাড়ে ৯ টায় জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগদান করেন।

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই চিকিৎসক সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%