ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়


গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়

২০২৬ বিশ্বকাপে নকআউটে ওঠার আশা শেষ পর্যন্ত পূরণ হলো না সৌদি আরবের। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে অভিষিক্ত দল কেপ ভার্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।

অন্যদিকে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলেই শেষ ৩২ নিশ্চিত করে ইতিহাস গড়েছে কেপ ভার্ডে।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জয়ের বিকল্প ছিল না সৌদি আরবের সামনে। কারণ নকআউটে জায়গা করে নিতে হলে তিন পয়েন্টই প্রয়োজন ছিল তাদের। তবে পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে সমানতালে লড়লেও প্রতিপক্ষের রক্ষা ভাঙতে পারেনি জর্জিওস ডোনিসের দল।

আরও পড়ুন: রাষ্ট্রপতি: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে

ম্যাচের শেষদিকে কেপ ভার্ডে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস দুর্দান্ত সেভ করে দলকে হার থেকে বাঁচান। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় আর পায়নি গ্রিন ফ্যালকনসরা।

ফলে তিন ম্যাচে দুটি ড্র ও একটি হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সৌদি আরবকে। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা।

শেষ ম্যাচে কেপ ভার্ডের বিপক্ষেও গোলশূন্য ড্রয়ে শেষ হয় তাদের বিশ্বকাপ অভিযান।

অন্যদিকে স্পেনের সঙ্গে ড্র, উরুগয়ের সঙ্গে ২-২ সমতা এবং সৌদি আরবের বিপক্ষে ড্র—এই তিন ম্যাচে অপরাজিত থেকেই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয় কেপ ভার্ডে। অভিষেক বিশ্বকাপেই এমন সাফল্যে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

১৯৯৪ সালে অভিষেক বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল সৌদি আরব। এরপর আর কোনো আসরেই তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ২০২৬ বিশ্বকাপেও সেই হতাশার পুনরাবৃত্তি হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৪৮ এম


৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

ছয় মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। এবার শনিবার (২৭ জুন) সকালে ৭টা থেকে শুরু হয়েছে টাকা বোঝাইয়ের কাজ।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে চার শতাধিক মানুষের একটি দল বস্তাভর্তি টাকা গণনা করার কাজে জড়িত আছেন। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলার নিয়ম থাকলেও বিভিন্ন কারণে এবার ছয় মাস পর বক্সগুলো খোলা হয়েছে। ফলে নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স।

একটি তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর মসজিদটির দানবাক্সগুলো খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল।

এ ছাড়া, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সরকারি ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫০ এম


শিক্ষার্থীদের সরকারি ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে!

কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে সরকারের দেয়া খাবার পাওয়ার কথা ছিল শিশুদের। কিন্তু ওই খাবারটি খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল। শিক্ষার্থীদের সরকারি ডিম ও রুটি সাথে নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয়দের রোষানলে পড়েছেন অভিযুক্ত শিক্ষিকা।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় ছুটির পর অভিযুক্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি বাড়ি ফেরার পথে স্থানীয়রা তাকে আটকে তার ব্যাগ থেকে ২ ডজন ডিম ও ২২টি রুটি উদ্ধার করেন।

শুক্রবার (২৬ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাবার নিয়মিত আত্মসাতের অভিযোগ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্কুল ছুটি শেষে প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগ করার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা তার কাছে থাকা ব্যাগটি দেখতে চান। প্রথমে তিনি ব্যাগ দেখাতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে উপস্থিত স্থানীয়দের চাপে একপর্যায়ে তিনি ব্যাগটি খুলতে বাধ্য হন। এ সময় ব্যাগের ভেতর থেকে সরকারি বরাদ্দের এসব ডিম ও রুটি বেরিয়ে আসে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগটির কথা আমি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫১ এম


ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ভিয়া মন্টিগ্লিও এলাকায় একটি বাসার ভেতরে।

শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তাঁর স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হন কামাল, তার স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা।

হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন পরিবারটির ১৮ বছর বয়সী ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহত তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে চলছে ব্যাপক তল্লাশি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে— সমস্ত দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

এদিকে ফরেনসিক ও পুলিশ দল ঘটনাস্থলটি সিলগালা করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করছে। ভবনের আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিকে শনাক্তের চেষ্টা চলছে।

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুরো এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিনের গোলে সমতায় ফিরল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫৩ এম


রামিনের গোলে সমতায় ফিরল ইরান

ইরানকে সমতায় ফিরিয়ে এনেছেন রামিন রেজাইয়ান। এই ফুটবলার ম্যাচের ১৪ মিনিটে গোল করেছেন।

একটু পূর্বে, পেনাল্টি ঠেকানো মিসরের গোলকিপার মোস্তফা শোবের শুরুতে মিলাদ মোহাম্মদীর শট আটকে দিয়েছিলেন। তবে তিনি পুরোপুরি বলটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে রামিন দারুণ শটে গোল করেন।

এদিন матчের ৫ মিনিটেই গোল পায় মিসর। এই গোলটি করেন মাহমুদ সাবের। বিশ্বকাপে এটিই মিসরের সবচেয়ে দ্রুততম গোল।

এর কিছুক্ষণ পরই পেনাল্টি পেয়েছিল ইরান। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%