ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর


সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের (ভিপি আয়নুল) ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। এই সময় তাঁর গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।

এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ার ফলে উপজেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান।

আরও পড়ুন: ডাকাতিয়ায় সেতু না থাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

তিনি দাবি করেন, এ হামলার সাথে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সংশ্লিষ্ট আছেন। এমপি আয়নুল হক দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, ‘উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।’

এদিকে, স্থানীয় রায়গঞ্জ পৌর এলাকার একাধিক ব্যক্তির ফেসবুক আইডিতে হামলার লাইভ প্রচার করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী’: আমির হামজা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৪ এম


‘আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী’: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা ফাইল ছবির মাধ্যমে নিজেকে কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী হিসেবে আগামী পাঁচ বছরের জন্য জাহির করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মধ্যে কুষ্টিয়া সদর আসনের জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এভাবেই নিজেকে উপস্থাপন করেন।

আমির হামজা, ভাইরাল সেই ভিডিওতে বলেন, "এই পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনও ফেরেশতার হাতে দেবে?"

এ সময় আরো উল্লেখ করেন, ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। "সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।"

 

প্রসঙ্গত, কুষ্টিয়া ৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মধ্যে চলছে টানাপোড়েন।

এই প্রেক্ষাপটেই সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ১৬ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ এম


আজকের নামাজের সময়সূচি: ১৬ আগস্ট ২০২৬

সালাত বা নামাজ ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ। প্রতিটি মুসলমান নর-নারীর ওপর নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ। এজন্য জরুরি হলো, নামাজের সময়সূচি জানা।

আজকের নামাজের সময় শুরু-

ফজর- ০৪:১৫ মিনিট

যোহর- ১২:০৬ মিনিট

আসর- ০৪:৩৮ মিনিট

মাগরিব- ০৬:৩১ মিনিট

এশা- ০৭:৫১ মিনিট

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজউকের নিষেধাজ্ঞার পরও কেরানীগঞ্জে চলছে ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ

আন্তর্জাতিক ডেস্ক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ এম


রাজউকের নিষেধাজ্ঞার পরও কেরানীগঞ্জে চলছে ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুকিপূর্ণ একটি বাড়ি নির্মাণের কাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।

একই সময়ে নির্মাণকাজ বন্ধে দায়িত্বপ্রাপ্ত রাজউকের পরিদর্শক আব্দুল আলিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি অনৈতিক সুবিধা নিয়ে ওই নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন।

পশ্চিম নামাবাড়ী, জিঞ্জিরা এলাকার একটি প্লটে মিসেস সামিরার নির্মাণাধীন বাড়ি নিয়ে এই অভিযোগের সূত্রপাত হয়েছে। গত ১৬ জুলাই ২০২৬ তারিখে রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার-৫/৩ মো. রকিবুল হাসান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজউকের নোটিশে বলা হয়েছে, রাজউকের মহাপরিকল্পনাভুক্ত এলাকায় মৌজা-জিঞ্জিয়া, কেরানীগঞ্জ মডেল থানাধীন ওই প্লটে ইমারত/অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী, নির্মাণকাজ শুরুর ১৫ দিন আগে ৩০৭ নম্বর ফরমের মাধ্যমে রাজউককে অবহিত করার বিধান থাকলেও তা করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, নির্মাণকাজের সমর্থনে রাজউক অনুমোদিত নকশা ও অনুমোদনপত্র সাইটে সংরক্ষণ না করা এবং ভবনের দৃশ্যমান স্থানে অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত তথ্য সম্বলিত সাইনবোর্ড না থাকার বিষয়টিও নোটিশে বলা হয়েছে।

নোটিশে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ৩ ধারা অনুযায়ী নির্মাণাধীন ভবনটি কেন অবৈধ ঘোষণা করে অপসারণের আদেশ দেওয়া হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সাইটে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজউকের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে নির্মাণকাজ অব্যাহত থাকার তথ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, রাজউকের নিষেধাজ্ঞার পরও ওই প্লটে বাড়ি নির্মাণের কাজ চলছে।

এদিকে, নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে তদারকির দায়িত্বে থাকা রাজউকের পরিদর্শক আব্দুল আলিমের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে অভিযোগ উঠেছে যে, তিনি অনৈতিক সুবিধা নিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন।

তবে পরিদর্শক আব্দুল আলিম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, 'নির্মাণকাজ বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিদিন গিয়ে তো দেখা সম্ভব নয়।' অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, মিসেস সামিরার বক্তব্য নেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ এম


দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের তরফ থেকে সতর্কবার্তায় এ তথ্য তুলে ধরা হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এছাড়া এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%