ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

‘আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী’: আমির হামজা


‘আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী’: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা ফাইল ছবির মাধ্যমে নিজেকে কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী হিসেবে আগামী পাঁচ বছরের জন্য জাহির করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মধ্যে কুষ্টিয়া সদর আসনের জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এভাবেই নিজেকে উপস্থাপন করেন।

আমির হামজা, ভাইরাল সেই ভিডিওতে বলেন, "এই পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনও ফেরেশতার হাতে দেবে?"

আরও পড়ুন: গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

এ সময় আরো উল্লেখ করেন, ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। "সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।"

 

প্রসঙ্গত, কুষ্টিয়া ৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মধ্যে চলছে টানাপোড়েন।

এই প্রেক্ষাপটেই সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক, উদ্ধারকাজ সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ১৬ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ এম


আজকের নামাজের সময়সূচি: ১৬ আগস্ট ২০২৬

সালাত বা নামাজ ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ। প্রতিটি মুসলমান নর-নারীর ওপর নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ। এজন্য জরুরি হলো, নামাজের সময়সূচি জানা।

আজকের নামাজের সময় শুরু-

ফজর- ০৪:১৫ মিনিট

যোহর- ১২:০৬ মিনিট

আসর- ০৪:৩৮ মিনিট

মাগরিব- ০৬:৩১ মিনিট

এশা- ০৭:৫১ মিনিট

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজউকের নিষেধাজ্ঞার পরও কেরানীগঞ্জে চলছে ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ

আন্তর্জাতিক ডেস্ক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ এম


রাজউকের নিষেধাজ্ঞার পরও কেরানীগঞ্জে চলছে ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুকিপূর্ণ একটি বাড়ি নির্মাণের কাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।

একই সময়ে নির্মাণকাজ বন্ধে দায়িত্বপ্রাপ্ত রাজউকের পরিদর্শক আব্দুল আলিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি অনৈতিক সুবিধা নিয়ে ওই নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন।

পশ্চিম নামাবাড়ী, জিঞ্জিরা এলাকার একটি প্লটে মিসেস সামিরার নির্মাণাধীন বাড়ি নিয়ে এই অভিযোগের সূত্রপাত হয়েছে। গত ১৬ জুলাই ২০২৬ তারিখে রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার-৫/৩ মো. রকিবুল হাসান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজউকের নোটিশে বলা হয়েছে, রাজউকের মহাপরিকল্পনাভুক্ত এলাকায় মৌজা-জিঞ্জিয়া, কেরানীগঞ্জ মডেল থানাধীন ওই প্লটে ইমারত/অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী, নির্মাণকাজ শুরুর ১৫ দিন আগে ৩০৭ নম্বর ফরমের মাধ্যমে রাজউককে অবহিত করার বিধান থাকলেও তা করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, নির্মাণকাজের সমর্থনে রাজউক অনুমোদিত নকশা ও অনুমোদনপত্র সাইটে সংরক্ষণ না করা এবং ভবনের দৃশ্যমান স্থানে অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত তথ্য সম্বলিত সাইনবোর্ড না থাকার বিষয়টিও নোটিশে বলা হয়েছে।

নোটিশে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ৩ ধারা অনুযায়ী নির্মাণাধীন ভবনটি কেন অবৈধ ঘোষণা করে অপসারণের আদেশ দেওয়া হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সাইটে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজউকের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে নির্মাণকাজ অব্যাহত থাকার তথ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, রাজউকের নিষেধাজ্ঞার পরও ওই প্লটে বাড়ি নির্মাণের কাজ চলছে।

এদিকে, নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে তদারকির দায়িত্বে থাকা রাজউকের পরিদর্শক আব্দুল আলিমের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে অভিযোগ উঠেছে যে, তিনি অনৈতিক সুবিধা নিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন।

তবে পরিদর্শক আব্দুল আলিম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, 'নির্মাণকাজ বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিদিন গিয়ে তো দেখা সম্ভব নয়।' অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, মিসেস সামিরার বক্তব্য নেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ এম


দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের তরফ থেকে সতর্কবার্তায় এ তথ্য তুলে ধরা হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এছাড়া এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ আগস্ট: ইতিহাসের পাতায় স্মরণীয় উল্লেখযোগ্য ঘটনাগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ এম


১৬ আগস্ট: ইতিহাসের পাতায় স্মরণীয় উল্লেখযোগ্য ঘটনাগুলো

ইতিহাস হলো চিন্তা-চেতনা ও প্রেরণার উৎস। প্রজন্ম থেকে প্রজন্মের ইতিহাসই নতুন নতুন দিগন্তের পথ দেখায়। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আজকের দিনটিতে পৃথিবীকে অনেক জ্ঞানী-গুণী আলোকিত করেছেন। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে।

আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬। নানা দিক থেকে ইতিহাসের এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ১৬ আগস্টে ঘটিত উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ বিভিন্ন বিষয়।

১৬৮৭ সালে জব চার্নকের সাথে মোগল শাসকদের চুক্তি স্বাক্ষর হলে ইংরেজরা সূতানুটি অঞ্চলে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।

১৮২৫ সালে বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৮৪৩ সালে অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশ ঘটে, যা ব্রাহ্মধর্মের প্রচার এবং সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে প্রকাশ করা হয়।

১৮৫৮ সালে ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফের মাধ্যমে বার্তা পাঠান।

১৮৬৭ সালে কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

১৮৭৩ সালে কলকাতার বিডন স্ট্রিটে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে ‘বেঙ্গল থিয়েটার’ প্রতিষ্ঠিত হয়।

১৮৯৮ সালে এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পেয়ে যান।

১৯০৪ সালে নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।

১৯৪৬ সালে মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।

১৯৬০ সালে সাইপ্রাস দ্বীপ স্বাধীনতা লাভ করে।

১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।

১৯৭৫ সালে সৌদি আরব ও সুদান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ফাইনালে যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন হিটে তার করা নতুন অলিম্পিক রেকর্ড ভেঙ্গে ৮:১৪.১০ সময়ে নতুন অলিম্পিক তথা নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

বিভিন্ন জনের জন্মের দিক থেকে, ১৮২১ সালে আর্থার কেলি, ব্রিটিশ গণিতবিদের জন্ম। ১৮৪৫ সালে গাব্রিয়েল লিপমান, ফরাসি-লুক্সেমবার্গীয় পদার্থবিজ্ঞানী জন্মগ্রহণ করেন। ১৮৬০ সালে মার্টিন হক, ইংরেজ শৌখিন ক্রিকেট তারকা ও অধিনায়ক জন্মগ্রহণ করেন। ১৮৮৮ সালে টমাস এডওয়ার্ড লরেন্স, ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিশারদ ও সামরিক নীতি নির্ধারক জন্ম নেন। ১৯৬২ সালে আইয়ুব বাচ্চু, বাংলাদেশি সংগীতশিল্পী জন্মগ্রহণ করেন।

অপরদিকে, উল্লেখযোগ্য মৃত্যু, ১৯৭৭ সালে এলভিস প্রেসলি, কিংবদন্তী মার্কিন রক সংগীতশিল্পী মৃত্যুবরণ করেন। ২০১৮ সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত অটল বিহারী বাজপেয়ী, ভারতের দশম প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%