প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের (ভিপি আয়নুল) ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। এই সময় তাঁর গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ার ফলে উপজেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান।
তিনি দাবি করেন, এ হামলার সাথে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সংশ্লিষ্ট আছেন। এমপি আয়নুল হক দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, ‘উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।’
এদিকে, স্থানীয় রায়গঞ্জ পৌর এলাকার একাধিক ব্যক্তির ফেসবুক আইডিতে হামলার লাইভ প্রচার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন