০৬:৩২ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ইরান একটি যুদ্ধ শেষ করার চুক্তিতে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী পাকিস্তানের মতে, এই চুক্তি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে।
মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বিষয়ে বলেছেন, উভয় পক্ষই সকল সামরিক অভিযানের অবিলম্বে এবং স্থায়ী সমাপ্তি ঘোষণা করেছে।
উভয় পক্ষ জানিয়েছে যে, শুক্রবার সুইজারল্যান্ডে যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবদি বলেছেন, এর পর স্মারকলিপিটি প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ফেনীতে পুলিশের অভিযানে ডাকাত ও কিশোর গ্যাংসহ ২৫ জন গ্রেফতার, উদ্ধার ২২ পিস ইয়াবা
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই জানায় যে, যত শীঘ্র সম্ভব সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পরই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে এবং সাথে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়া শুরু হবে।
যুক্তরাষ্ট্র এবং ইরান আরও জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে বিরোধের আরও কঠিন ক্ষেত্রগুলো—বিশেষ করে ইরানের পারমাণবিক ইস্যু এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা—নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
এদিকে, ট্রাম্প শুক্রবার বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে যাবে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সংঘর্ষে ৮ জন আহত
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন