০৬:৩৬ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যদি শান্তিচুক্তি হয়, তবে তাও লেবানন থেকে সেনা সরাতে চায় না ইসরায়েল। ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে, দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজার দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থান বজায় রাখবে। একইসাথে তারা সতর্ক করে বলেছে, লেবাননের পরিস্থিতি নিয়ে ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, তবে তেহরানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে জবাব আসবে।
বার্তাসংস্থা আনদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি হলে, দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি সোমবার এক বিবৃতিতে জানান, দক্ষিণ লেবনন, সিরিয়া এবং গাজায় ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান অব্যাহত রাখবে।
কাটজ আরও বলেন, বর্তমান বা ভবিষ্যতের যেকোনও চাপ সত্ত্বেও ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি মানবে না। তিনি দাবি করেন, দক্ষিণ লেবননে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকা স্থানীয় বাসিন্দামুক্ত করবে।
আরও পড়ুন: হুথিদের সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে পরিষ্কার করেছেন। কাটজ বলেন, আমি স্ত্রীপূর্বক বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকেও জানিয়ে দিয়েছি।
তিনি সতর্ক করে বলেন, লেবাননের পরিস্থিতি নিয়ে যদি ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, তবে তেহরানের ওপর ‘সর্বশক্তি দিয়ে’ আঘাত হানা হবে।
এদিকে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের চুক্তি তেল আবিবকে কিছু করার জন্য বাধ্য করতে সক্ষম হবে না।
এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইরানের সাথে একটি শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, লেবাননের সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার উপস্থাপন করবে শ্রমিকপক্ষ
তবে এই ঘোষণা দেওয়ার পরও সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১ হাজার ৫০০ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি, আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন