ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নিকাহ রেজিস্ট্রারদের অধিকার নিশ্চিতের জন্য ৫ দফা দাবি উত্থাপন


নিকাহ রেজিস্ট্রারদের অধিকার নিশ্চিতের জন্য ৫ দফা দাবি উত্থাপন

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ একই ইউনিয়ন পরিষদ এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা তাদের দাবিগুলো তুলে ধরেন।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে প্রথমটি হলো—মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার রক্ষা করা। দ্বিতীয়ত, বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান বাতিল করা। তৃতীয়ত, মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানায় সংগঠনটি।

আরও পড়ুন: প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ প্রধানমন্ত্রীর

চতুর্থ দাবি হিসেবে, নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এসব যোগ্যতা উপেক্ষা করে শুধুমাত্র সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিল করতে হবে।

পঞ্চম দাবিতে, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও নিয়োগ সংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিধিমালা বাতিল করে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে যুগোপযোগী ও বাস্তবসম্মত বিধিমালা প্রণয়ন করতে হবে।

এছাড়া, বিবাহ ও তালাক নিবন্ধনের বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও তারা উত্থাপন করেছে। এর মধ্যে বিয়ে নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার দাবি রয়েছে। তালাক নিবন্ধন ফি ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, বিয়ের নকল ফি ৫০ থেকে বাড়িয়ে ২০০ টাকা এবং কমিশন ফি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলেও নিকাহ রেজিস্ট্রারদের নিবন্ধন ফি বাড়ানো হয়নি। তাই তাদের আর্থিক বিষয়টি বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: ভোলার সুপারি বাগান থেকে সেলিমের মরদেহ উদ্ধার

সংবাদ সম্মেলনে বলা হয়, তারা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তির প্রতি উদাত্ত আহবান জানাচ্ছেন—“আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুন।” তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সমস্যার একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।

কর্মসূচি হিসেবে, সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ৯ নভেম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রীকে স্মারক লিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মোঃ নেছারুল হক, মহাসচিব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম তালুকদার, নিকাহ রেজিস্টার ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন ভুইয়া, নুরুল আমিন, মফিজুল ইসলাম, আজিজুল হক সুমন, মশিউর রহমান, শিহাব উদ্দীন, ইয়াহিয়া মাসুদ ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুন: দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ইউনাইটেড প্রিমিয়ার লিগে উন্নীত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ঢাকা ইউনাইটেড প্রিমিয়ার লিগে উন্নীত

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : প্রথম বিভাগ হকি লিগের চ্যাম্পিয়ন হয়ে ঢাকা ইউনাইটেড আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে।

আজ মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ লিগের সমাপ্তি ঘটেছে। এবারের লিগে ঢাকা ইউনাইটেড অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা মোট ১০ ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ২৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান দখল করে।

অন্যদিকে, প্রতিযোগিতামূলক লড়াইয়ের পর মাত্র এক পয়েন্টের ব্যবধানে ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ ট্রফি নিজেদের করে নিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

লিগের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে একই স্থানে বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬'-এর তৃতীয় ধাপের গোলকিপার ট্রেনিং ক্যাম্পের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ প্রদান করা হয়।

২২টি জেলা থেকে নির্বাচিত মোট ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলকিপারকে নিয়ে ১৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব জেনারেল সার্ভিস মেজর জেনারেল মোঃ আমিন আকবর (অব.) এবং সিএসআর রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার রামিছা তাবাসসুম চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


মালদ্বীপকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ভারতের কাছে পরাজয়ের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল পাকিস্তান। তাই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে মালদ্বীপের বিরুদ্ধে জয় ছাড়া তাদের সামনে কোনো বিকল্প ছিল না। কঠিন এই সমীকরণে দলটি দারুণভাবে সফল হয়েছে। জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। প্রথমার্ধে তারা তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। জোড়া গোল করেন নাজিব উল্লাহ, অন্য গোলটি করেন আবদুল্লাহ।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম মিকাইল অরুণ আব্দুল্লাহকে নিজেদের ডি-বক্সে ফাউল করেন। পেনাল্টি থেকে চতুর্থ মিনিটে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আবদুল্লাহ। পাঁচ মিনিট পর বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব। ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড।

বিরতির পর মালদ্বীপ তিনটি পরিবর্তন এনেও ম্যাচে ফিরে আসতে পারেনি। ৬৬ মিনিটে নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

ভারতের বিরুদ্ধে ২-৩ গোলে পরাজয়ের পর পাকিস্তানের এই জয়ে সেমিফাইনালের সমীকরণও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আগামী ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে ড্র করলেই পাকিস্তানের সঙ্গী হবে ভারত। তবে মালদ্বীপ তিন গোলের ব্যবধানে জিতলে তারা শেষ চারে উঠতে পারে; সে ক্ষেত্রে বাদ পড়বে ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অপরাধ প্রতিরোধে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বরিশালে অপরাধ প্রতিরোধে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

অপরাধ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে অভিভাবক এবং কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বরিশাল রেঞ্জ পুলিশ।

এ লক্ষ্যে প্রস্তুতকৃত দুটি বিশেষ প্রেজেন্টেশন মাঠপর্যায়ে কার্যকরভাবে উপস্থাপনের জন্য রবিবার (৮ নভেম্বর) বরিশাল রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে সার্কেল কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের নিয়ে এক মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজি অফিস) রুনা লায়লা এবং পুলিশ সুপার (রেঞ্জ অফিস) কাজী মোঃ ছোয়াইব।

কর্মশালায় অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, কিশোর অপরাধ হ্রাস এবং পুলিশের মাঠপর্যায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার সুপারি বাগান থেকে সেলিমের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ভোলার সুপারি বাগান থেকে সেলিমের মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের এই সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সেলিম। পরদিন রোববার স্থানীয় এক ব্যক্তি মফিজের সুপারি বাগানে তার উলঙ্গ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি তার স্বজনদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%