ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গণঅধিকার পরিষদের নেতা চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার


গণঅধিকার পরিষদের নেতা চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্যসচিব ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় নগরীর রায়ানস হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, কুড়িগ্রামের একটি চেক ডিজঅনার মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

আদালত সূত্রে জানা যায়, কুড়িগ্রামের যুগ্ম দায়রা জজ ১ম আদালতে বিচারাধীন মামলায় গত ২০ এপ্রিল বিচারক মোহাম্মদ নাজমুল হক রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, মো. ইয়াসিন আলী বাদীর কাছ থেকে ১৫ লাখ টাকা গ্রহণ করেন। ওই অর্থ পরিশোধের জন্য তিনি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম শাখার একটি চেক প্রদান করেন। পরে ২০২৩ সালের ২৮ নভেম্বর চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে পর্যাপ্ত অর্থের অভাবে সেটি ডিজঅনার হয়। পরবর্তীতে আইনগত নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বাদী আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের উল্লিখিত ১৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন বলে আদালত সূত্রে জানা গেছে। পরবর্তীতে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রংপুর মহানগর পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় নগরীর রায়ানস হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তারই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এয়ারট্রাঙ্কের ভারতের ডেটা সেন্টার খাতে বড় বিনিয়োগ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:১৪ এম


এয়ারট্রাঙ্কের ভারতের ডেটা সেন্টার খাতে বড় বিনিয়োগ ঘোষণা

অস্ট্রেলিয়ার ডেটা সেন্টার জায়ান্ট এয়ারট্রাঙ্ক ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার পেন এলাকায় প্রায় ২১ বিলিয়ন ডলারের (২১,০০০ কোটি ডলার) বিশাল বিনিয়োগ ঘোষণা করেছে। এই পদক্ষেপটি ভারতের বৃহত্তম ডিজিটাল অবকাঠামো গড়ার লক্ষ্যে নেওয়া হয়েছে, খবর রয়টার্সের।

ভারতের বৃহত্তম কনগ্লোমারেটগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য প্রচুর অর্থ খরচ করছে। রিলায়েন্স এবং আদানি গ্রুপ ফেব্রুয়ারিতে যথাক্রমে প্রায় ১১০ বিলিয়ন ডলার ও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

এ বছর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে ৬৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ আসতে পারে, এমনটাই আশা করছে ভারত। দেশীয় ডেটা সেন্টার থেকে পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলোর জন্য কর ছাড়ের সুবিধা দেওয়ায় এই বিনিয়োগের বৃদ্ধি ঘটছে।

অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ডেটা সেন্টার জায়ান্ট এয়ারট্রাঙ্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইপারস্কেল ডেটা সেন্টার ডিজাইন, নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপক চাহিদা মেটাতে অঞ্চলজুড়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন সুবিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করছে।

অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন এবং পার্থে তাদের একাধিক বিশাল ডেটা সেন্টার রয়েছে। এছাড়াও, এশিয়াজুড়ে, বিশেষ করে জাপান, হংকং, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের ডেটা সেন্টারের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি তারা মালয়েশিয়াতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে ভারত সমর্থিত ১৭ ‘সন্ত্রাসী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ এম


বেলুচিস্তানে ভারত সমর্থিত ১৭ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক অভিযানে ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে, এমনটাই দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।

মঙ্গলবার, ২ জুন, পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা একটি বিবৃতিতে জানায় যে, ২৪ মে ট্রেন হামলার ঘটনার পর মাসতুং, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একাধিক সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় এবং তীব্র গোলাগুলির মধ্যে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান বলছে, নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় আহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং তৈরি আইইডি উদ্ধার করা হয়েছে। তারা এসব ব্যক্তিকে এলাকার একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করেছে।

পাকিস্তান সরকার বলছে যে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তবে, এসব অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে বাংলাদেশিরাও আছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ এম


দিল্লিতে অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে বাংলাদেশিরাও আছেন

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ৪৭ জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। উল্লেখযোগ্য তথ্য হলো, বেশিরভাগ মানুষ ঘটনাস্থলে ঘুমিয়ে ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস অনুযায়ী, নিহত ২১ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। পুলিশের সূত্রে জানা যায়, নিহত বিদেশিদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের নাগরিক রয়েছেন। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলে, আগুনের ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। আহত বাংলাদেশিদের মধ্যে ৩ জন বর্তমানে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অপর ২ জন সাফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এই অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের সংখ্যা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, দিল্লির মালভিয়া নগরে অবস্থিত ‘মিকাসা ইন’ নামের হোটেলটি আফ্রিকার দেশগুলোর নাগরিকদের জন্য চিকিৎসা ভিসায় ভারতে আসার ক্ষেত্রে একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। এই হোটেলটি পন্ডিত মদন মহান মালভিয়া হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল ও এআইআইএমএস-এর সন্নিকটে অবস্থিত।

দেশটির আরেক গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। হোটেলটি একটি সরু গলিতে অবস্থিত এবং সেখানে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। হোটেলে যখন আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, তখন অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে কিছু মানুষ ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

হোটেলটির রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তিনি যখন একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করেন, তখনই হঠাৎ করে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনি এটি বুঝতে পারেন যে, আগুন পুরো হোটেলে ছড়িয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত, জরুরি নির্দেশনা দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৭ এম


কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত, জরুরি নির্দেশনা দূতাবাসের

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় যে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন। বুধবার (৩ জুন) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আহত বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে দূতাবাস খোঁজ-খবর রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে কুয়েতের আকাশসীমা সম্প্রতি একাধিকবার ড্রোন ও মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার কুয়েতের আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলার ফলে চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এছাড়া আরও কিছু সংখ্যক অন্যান্য দেশের নাগরিকও আহত হয়েছেন এবং একজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত বাংলাদেশিদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস বলছে, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলাসমূহ এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এতে আরও বলা হয়েছে, ‘এ অবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এসংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলি সোশাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।’

হতাহতের প্রেক্ষাপটে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি হওয়ার খবর তুলে ধরে দূতাবাস রক্ত দিতে প্রবাসীদের অনুরোধ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গমন করে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%